রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার দিনগুলি- ১

রবিবার, ১২ এপ্রিল, ২০২০

দেশে করোনা ধরা পড়ার সপ্তাহ খানেক আগে থেকেই মোস্তাক বলতো, “যে যত কথাই বলুক, আমার ধারণা বাংলাদেশে করোনা চলে এসেছে। এত বছর ধরে প্রাকটিস করছি, এত জ্বর, সর্দি, কাশির রোগী আগে দেখিনি। “গত মাসের এরকম সময়েই একদিন বললো, “আজ একটা জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের রোগী দেখলাম। আল্লাহ্ ই জানে করোনা কিনা। “তখন করোনা টেস্ট এখনকার মত এত ব্যাপক আকারে হচ্ছিলো না। কাজেই জানার সুযোগ ছিল না। দুই একদিন বলছিল, শরীরটা ঠিক ভালো লাগছে না। বললাম, এই সিজন এ একটু শরীর খারাপ তো সবার ই হয়।

মোস্তাক এর শরীর খারাপ ভাব দূর হলো। কিন্তু গত মাসের বিশ তারিখ থেকে আমার খুশখুশে কাশি শুরু হলো। প্রায় প্রতি বছরই এই সময়ে একটু কাশি হয় আমার। কিন্তু এবার খুব ভয় লাগছিল আমার । আমি ফিজিওলজি পড়াই। কাজেই আমাকে রোগী দেখতে হয় না। কিন্তু ১৭ ই মার্চ এ অফিসের সব ডাক্তারদের সাথেই সবার আড্ডা হলো। আর তাছাড়া ঘরেই তো আমার স্বামী আছে, যাকে রোগী দেখতে হয়। কাজেই ভয়টা পিছু ছাড়ছিলো না।

আমি সবচেয়ে আতংকিত হচ্ছিলাম এটা ভেবে যে, সিলেটে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। খোদা না করুক, আমরা দুজনেই যদি আক্রান্ত হই, আমাদের বাচ্চা তিনটা কে যশোরে আমাদের আত্মীয় স্বজনের কাছে কে পৌঁছে দেবে? ওরা তো একা একা ঘরের বাইরে যাওয়াও শেখে নাই বা শিখাইনি। কোন বাচ্চাকেই আমি কখনো বাইরে একা একা ছাড়িনি। কি হবে বাচ্চাদের? এই প্রথম তীব্র ভাবে অনুভব করছিলাম, আত্মীয় স্বজন পাশে না থাকলে কেমন লাগে ।

তীব্র ভয়েই কিনা জানি না, পঁচিশ তারিখ দুপুর থেকে খুব খারাপ লাগছিল। সন্ধ্যার দিকে সামান্য জ্বর আসলো। বলে রাখা ভালো, সারাজীবন আমার তেমন অসুখ বিসুখ হয়নি (আলহামদুলিল্লাহ), এমনকি জ্বর ও না। যদিও পঁচিশ তারিখ সকাল থেকেই কাশিটা আর তেমন ছিল না, তবুও মোস্তাক বললো, আমার একটা রুমে আইসোলেশন এ থাকাই ভালো । আমারও তাই মনে হলো। আলাদা ঘরেই ঘুমিয়েছিলাম। রাত একটার দিকে হঠাৎই শ্বাস কষ্টে ঘুম ভেঙ্গে যায়। বেলকনিতে যেয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করি। কিন্তু খুব দম বন্ধ, দম বন্ধ লাগছিল । না পেরে ঘর থেকে বের হয়ে মোস্তাক কে ডাকলাম । বাচ্চাদের কে আর মোস্তাক কে খুব দেখতে ইচ্ছা করছিল । দেখি, আমার ছেলেটা তখনও ঘুমায়নি। কিভাবে ঘুমাবে? ও তো আমাকে ছাড়া কখনো ঘুমায়নি। আমার ছেলেটা উঠে আসতে চাইলো। ওকে বললাম,

“এসো না বাবা। আম্মুর কাছে এখন আসা যাবে না।”

মোস্তাক কে বললাম যে আমার শ্বাসকষ্ট হচ্ছে। বাবু ঘুমালে বাইরে এসো। আমি দরজার বাইরে দাঁড়িয়ে ওদের কে দেখতে থাকলাম।

আমার ছেলেও আমাকে দেখতে দেখতে ঘুমিয়ে গেল। মোস্তাক বাইরে বের হয়ে আসলো। আমি তখন আবার আমার রুমে এসেছি। শ্বাসকষ্টটা সহ্য করতে পারছি না। মোস্তাক বললো,

“কিছু হবে না তোমার। বিকালেই তো দেখলাম, চেস্ট ক্লিয়ার।”

কিন্তু অজানা এই রোগ সম্পর্কে কারোরই তেমন ধারনা নেই দেখে, চিন্তার ভাঁজ তার কপালে ।

 

শ্বাসকষ্ট শেষ হচ্ছিলো না । মনে হচ্ছিলো, মৃত্যু আমার সামনেই। মৃত্যুর খুব কাছাকাছি এসে যে কথাটা বারবার মনে হচ্ছিলো, সেটা হলো, আমার বাচ্চাদের কি হবে? মোস্তাক সারারাত আমার সামনে দাঁড়িয়েছিল। ওকে ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছিলাম না আবার দরজার সামনে থেকে সরতেও দিচ্ছিলাম না । ওকে দেখতে দেখতেই মরতে চেয়েছিলাম। বারবার বলছিলাম, আমার বাচ্চারা যেন মায়ের অভাব বুঝতে না পারে। ও যেন ওদের কে বাবা মা দুজনের ভালোবাসা ই দেয়। আমার বাচ্চারা যেন কখনো মন খারাপ না করে। মোস্তাক বারবার বলছিল,

“তোমার কিছু হয়নি। তোমার কিছু হবে না ইনশাআল্লাহ ।”

রাত চারটা পাঁচটার দিকে মোস্তাকের পরামর্শ মত একটা ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে যাই।

লেখাঃ ডা. সুমনা তনু শিলা

সহকারী অধ্যাপক ( ফিজিওলজি ),

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।