মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩৯ জন, আরো ৪ জনের মৃত্যু

Platformপ্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ৩:০৭ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩৯ জন, আরো ৪ জনের মৃত্যু
লেখার আকার

১২ এপ্রিল ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৯ জন, মৃত্যুবরণ করেছেন ৪ জন ও সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৬২১ জন, মোট মৃতের সংখ্যা ৩৪ জন এবং সুস্থ হয়েছেন মোট ৩৯ জন।

দুপুর ০২.৩০ ঘটিকায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা।

কোভিড-১৯ এ নতুন করে মৃত্যুবরণ করা ৪ জন রোগীর ৩ জন ছিলেন পুরুষ, ১ জন নারী। তাদের ২ জনের বয়স ছিল ৩১-৪০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে ও ১ জনের বয়স ছিল ৭১-৮০ বছরের মধ্যে।

নতুন শনাক্ত ১৩৯ জন রোগীর ৯৬ জন পুরুষ ও ৪৩ জন নারী। ৫০ শতাংশ রোগীরই বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, এছাড়া ২১ শতাংশ রোগীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের মধ্যে সর্বোচ্চ ৬২ জন ঢাকার অধিবাসী। নতুন সংযোজিত জেলা হল লক্ষীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি। তবে এই ৪টি জেলায় যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গিয়েছে, তারা গত এক সপ্তাহের মধ্যে ঢাকা থেকে অথবা নারায়ণগঞ্জ থেকে ওই সমস্ত এলাকাগুলোয় গিয়েছেন। আর তাই আবারো সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থানের ও জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে আইইডিসিআর।

কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. পলাশ। তিনিই ছিলেন কোভিড-১৯ আক্রান্ত দেশের প্রথম চিকিৎসক। এছাড়া আরো দুজন নারী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

গত ২৪ ঘন্টায় মোট ১২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের দিনের অবশিষ্ট ৮৯ জনের নমুনাসহ মোট ১৩৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।