মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনার কারণে এবার অবরুদ্ধ হলো সুনামগঞ্জ!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ৯:০০ · ১ মিনিটে পড়ুন
করোনার কারণে এবার অবরুদ্ধ হলো সুনামগঞ্জ!
লেখার আকার

১২ এপ্রিল, ২০২০। রবিবার

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার পর এবার সুনামগঞ্জেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।

তাই করোনার সংক্রমণ ঠেকাতে এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে জনগণকে বাধ্য করাসহ তাদের সামগ্রিক নিরাপত্তায় সুনামগঞ্জ জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

আজ রোববার (১২ এপ্রিল) বিকাল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সকল গুরুত্বপূর্ণ সরকারি অফিস কর্মকর্তা, জেলা পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আজ (১২ এপ্রিল) বিকাল ৫ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে বলে জানান সুনামগঞ্জ জেলা প্রশাসক।

প্রসঙ্গত, আজ (১২ এপ্রিল) সকালে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে ৪০ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। উনিই সুনামগঞ্জ জেলার প্রথম করোনায় আক্রান্ত রোগী। এরপর সাথে সাথেই চণ্ডীপুর গ্রাম লকডাউন করা হয়।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।