মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

এম আব্দুর রহিম মেডিকেলে ডিউটিরত ইন্টার্নদের জন্য হুইপ ইকবালুর রহিম এমপির ইদ উপহার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ মে ২০২০, ১১:১০ · ২ মিনিটে পড়ুন
এম আব্দুর রহিম মেডিকেলে ডিউটিরত ইন্টার্নদের জন্য হুইপ ইকবালুর রহিম এমপির ইদ উপহার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১শে মে, বৃহস্পতিবার, ২০২০

সম্প্রতি এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ডিউটিরত সকল ইন্টার্নদের জন্য হুইপ ইকবালুর রহিম এমপি(দিনাজপুর) ইদ উপহার হিসেবে পাঠিয়েছেন উন্নতমানের পিপিই, KN95 মাস্ক, ছেলেদের জন্য পাঞ্জাবি এবং মেয়েদের জন্য শাড়ি।


এম আব্দুর রহিম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের উদ্দ্যেশ্যে প্রেরিত উপহার সামগ্রী

এর পাশাপাশি করোনাকালীন এই পরিস্থিতিতে ইন্টার্ন চিকিৎসকদের অসুবিধার কথা ভেবে সম্পূর্ণ নিজ উদ্যোগ এবং পৃষ্ঠপোষকতায় চলতি রমজান মাসে সকলের জন্য ইফতার ও সেহরী রুমে পৌঁছে দেয়া এবং করোনা আইসোলেশনে ডিউটিরত সকল চিকিৎসকের জন্য “পর্যটন মোটেল” এ থাকা খাওয়ার ব্যবস্থাও করেন তিনি।

তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উক্ত মেডিকেলের এক ইন্টার্ন চিকিৎসক ডা. নাহিদ রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান-

“গোটা বাংলাদেশে এমন অভিভাবক নজিরবিহীন। দিনাজপুরে একজন ইকবালুর রহিম আছেন। এই যে এত সবকিছু উনি করছেন, হয়তো ভাবছেন কোনো স্বার্থ ছাড়া কোনো মানুষ এত কিছু করে নাকি? অথচ, যাদের জন্য করছেন আমরা যারা ইন্টার্ন চিকিৎসক আছি তারা কেউই দিনাজপুরের ভোটার পর্যন্ত নই। এই সবকিছুতে উনি কখনোই বিবেচনা করেননি কে উনার দলের কর্মী, কে বিরোধী কিংবা কে সাধারন চিকিৎসক!”

দিনাজপুরের জনপ্রতিনিধি
জনাব ইকবালুর রহিম এমপি

উল্লেখ্য, উপহার সামগ্রী প্রেরণ প্রসঙ্গে দিনাজপুরের জনপ্রতিনিধি জনাব ইকবালুর রহিম এমপি এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে জানান, ছোটো ছোটো ছেলে মেয়ে এত দূরে বাবা মাকে ছেড়ে ইদ করছে শুধুমাত্র মানুষের সেবা করার জন্য। তাই তাঁদের কথা মাথায় রেখেই এই ছোট্টো ইদ উপহারের আয়োজন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।