শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চমেকহা’য় প্রথম কোভিড-১৯ আক্রান্ত গর্ভবতী মায়ের অস্ত্রোপচার

 

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ২১মে, ২০২০

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগীর অস্ত্রোপচার সম্পন্ন। গত ১৭ ই মে, বিভাগটির ইউনিট এক এর তত্ত্বাবধানে অস্ত্রোপচার করেন ডা. সাবরিনা মেহের ও ডা. নিশাত।

গত ১৭ ই মে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগে ডেলিভারির ব্যথা নিয়ে ভর্তি হয় প্রিয়া দাশ (১৮)। তার কোভিড-১৯ এর উপসর্গ ছিল। রোগীর স্বামী নারায়ণগঞ্জ ফেরত, বাড়ি সীতাকুণ্ড। উপসর্গ থাকায় কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাবরিনা মেহের ও সহকারী রেজিস্ট্রার ডা. নিশাত সম্পূর্ণ পিপিই পড়ে রোগীকে পরীক্ষা করেন। রোগীর বাচ্চার অবস্থান (position) ঠিক না থাকায়, বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহানারা চৌধুরীর পরামর্শে সিজারিয়ান সেকশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। গাইনী বিভাগের অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার করেন ডা. সাবরিনা মেহের ও সহকারী সার্জন হিসেবে ছিলেন ডা. নিশাত। অস্ত্রোপচারের সময় এনেস্থেসিয়া দেন ডা. তারেক।

     ছবিঃ সংগৃহীত

কোভিড-১৯ আক্রান্ত রোগীর অস্ত্রোপচার নিয়ে গাইনী ও প্রসূতি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাহমিদা রশীদ স্বাতি জানান,
“অপারেশনের সময় গাইডলাইন অনুযায়ী সাকার ও কটারি মেশিন ন্যুনতম ব্যবহার করা হয়েছে। অপারেশন শেষে অপারেশন থিয়েটার ৮ ঘন্টা জীবাণুনাশক দিয়ে বন্ধ রাখা হয়। তবে কোভিড-১৯ রোগীর অপারেশনের জন্য নেগেটিভ প্রেসার সিস্টেম আমাদের কোন ওটিতেই নেই।”

অস্ত্রোপচার শেষ হওয়ার পর মা এবং বাচ্চা দু’জনই সুস্থ থাকায়, তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে তারা বাড়ি চলে যায়। গত ২০ মে, নমুনা পরীক্ষার রিপোর্টে প্রিয়া দাশের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

ডা. ফাহমিদা রশীদ স্বাতি জানান,
“চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের পুরো টিম সাহসিকতার সাথে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগীর অস্ত্রোপচার সম্পন্ন করে প্রমান করল, কোন রোগী আমাদের যত্নের বাইরে নয়; সে হোক কোভিড বা নন কোভিড।
কেননা আমরা জানি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালই এক বিশাল জনগোষ্ঠীর শেষ ভরসার স্থল।”

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগের কর্মতৎপরতা নিয়ে বলেন,
“চমেকের গাইনী বিভাগে ভর্তিযোগ্য কোন রোগী ফেরত পাঠানোর কোন উদাহরণ নেই। এ বিভাগের প্রতিটি ইউনিটে অনেক সাসপেক্টেড জ্বরের রোগীর প্রতিদিন নরমাল ডেলিভারি/ সিজার হয়েছে এবং এখনও হচ্ছে। তবে এটাই প্রথম পজিটিভ!
এখানে কর্তব্যরত নার্স, ওয়ার্ডবয় ও অন্যান্য স্বাস্থকর্মীরা অপারেশনে সহায়তা করার সময় সম্ভাব্য কোভিড রোগী হওয়া নিয়ে একবারও প্রশ্ন তুলেনি।”

সাসপেক্টেড কোভিড-১৯ রোগী হওয়ায় চিকিৎসা না পাওয়ার ঘটনা সামাজিক গণমাধ্যমে সবসময় দেখা গেলেও, কর্তব্যরত চিকিৎসদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ঘটনাগুলো অজানাই থাকে।

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।