বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এমবিবিএস: স্বপ্ন থেকে বাস্তবতা

৫ ফেব্রুয়ারি, ২০২০
আজ ৫ ফেব্রুয়ারি, ২০২০ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে প্ল্যাটফর্ম শতামেক ইউনিটের পক্ষ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে “MBBS: Dream to Reality” (এমবিবিএস: স্বপ্ন থেকে বাস্তবতা) শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের কাছে প্ল্যাটফর্মকে তুলে ধরেন প্ল্যাটফর্ম এর উপদেষ্টা অত্র কলেজের মেডিসিন ডিপার্টমেন্টের রেজিস্ট্রার ডা. সেলিম শাহেদ। তারপর প্ল্যাটফর্ম এ শতামেকের পথচলা সম্পর্কে প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন চতুর্থ ব্যাচের শিক্ষার্থী সামিউন ফাতীহা।

এরপর মেডিকেল জীবনে এসে নিজেদের স্ট্রেসের অভিজ্ঞতা বর্ননা করেন অত্র কলেজের প্রথম, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ যথাক্রমে ডা. নুসরাত শারমিন তনু, জামিল সিদ্দিকী, সুমাইয়া নার্গিস সুগন্ধি ও শাহরিয়ার ইসলাম ইমন।

শিক্ষার্থীদের অভিজ্ঞতা বর্ণনা শেষে সেমিনারের স্পিকার ডা. মো. জোবায়ের মিয়া তার মূল বক্তব্য তুলে ধরেন – “Stress Management and how to cope up with MBBS Curriculum”। স্ট্রেস মোকাবেলায় তাঁর বিজ্ঞানধর্মী এবং বাস্তবসম্মত উপায় অনুপ্রাণিত করে উপস্থিত শিক্ষার্থীদের।

এ পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি এনেস্থিসিয়োলোজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আবদুল কাদের এবং বিশেষ অতিথি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শেখ আবদুল ফাত্তাহ। সবশেষে সমাপনী বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের সভাপতি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ খলিলুর রহমান।

সবশেষে প্ল্যাটফর্মের পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি এবং স্পিকারকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। একইসাথে শতামেকের পক্ষ থেকে প্ল্যাটফর্মের উপদেষ্টা, প্ল্যাটফর্ম গাজীপুর জোনের সভাপতি এবং সহ-সভাপতির হাতে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক/ফাহমিদা হক মিতি

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।