মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসকের উপর হামলা

choadanga-haspatal

আবার আক্রান্ত চিকিৎসক। এবার একটি সেকেন্ডারি সেন্টারে।
স্থানঃ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল।
তারিখঃ ১৬/০৭/২০১৫

বরাবরের মত যা হয়। স্থানীয় মানুষ চিকিৎসায় অবহেলার অভিযোগে ডাক্তারকে লাঞ্ছিত করা হয়েছে। ভাংচুর চালানো হয়েছে হাসপাতালে। পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয়েছে হামলাকারীদের। ঘটনাস্থল থেকে ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হলেও তাদের ছেড়ে দেয়া হয়। বৃহস্পতিবার রাতে প্রায় দুই ঘণ্টা ধরে তুলকালাম চলে হাসপাতালে। চুয়াডাঙ্গা সদর উপজেলার জুগিরহুদা গ্রামের কলেজছাত্র ফাইম মোর্শেদ রাত ৯টায় দুর্ঘটনার শিকার হন। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসা দিতে অবহেলার অভিযোগে ডা. নাজমুল হোসেনকে মারধর ও হাসপাতালের আসবাবপত্র ও জানালা-দরজা ভাংচুর করে রোগীর লোকজন। পরে পুলিশের সঙ্গে প্রায় দুই ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামানের নির্দেশে হাসপাতালের গেট বন্ধ করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ছাত্রলীগ নেতা জানিফ ও সাজুকে আটক করে পুলিশ। অবশ্য চাপের মুখে গভীর রাতে তাদের ছেড়ে দেয়া হয়। রাতেই হামলার শিকার ডা. নাজমুল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। বিএমএ জেলা সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী  বলেন, ঘটনার প্রতিবাদে আজ ২১ জুলাই জরুরি সভা ডাকা হয়েছে।

cuyadanga attack

এর আগে ২০১৪ সালের ১৭ জানুয়ারি একই হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিত্সক ডা. মাসুদ রানাকে (আবাসিক মেডিকেল অফিসার) হত্যার চেষ্টা চালিয়েছে দুই যুবক। এ সময় তিনি প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন চিকিত্সা নিতে আসা এক রোগীর স্বজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় আকবর ও কামরুল নামে দুই চিহ্নিত যুবক হাসপাতালের জরুুরি বিভাগে ঢুকে ডা. শামিম কবিরকে খুঁজতে থাকে। এ সময় তাকে না পেয়ে গালাগালি করতে থাকে এবং জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক ডা. মাসুদ রানার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে ওই দুই যুবক। এক পর্যায়ে হামলাকারী আকবর তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ডা. মাসুদ রানার ওপর হামলা করে।

হামলার শিকার ডা. মাসুদ রানা জানান, এ সময় তিনি প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন রোগীর এক স্বজন।

অন্যদিকে ২০১২ সালের ২৬ ডিসেম্বর রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার জীবননগর বাসস্ট্যান্ড পাড়ার মধু মালাকে (৬০) গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি হৃদরোগে ভুগছিলেন। হাসপাতালে আনার ২৮ মিনিটের মাথায় তিনি মারা যান।

মধুর স্বজনদের অভিযোগ, মধুমালাকে কে হাসপাতালে আনার পর বেশ কয়েকবার দায়িত্বরত চিকিৎসক মশিউর রহমানকে ডেকেও পাওয়া যায়নি। তিনি ডিউটি ফেলে নিজের কক্ষে বসে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে গল্প করছিলেন। এছাড়াও কোনো ওয়ার্ডেই অক্সিজেন সিলিন্ডার ছিল না। সময়মতো চিকিৎসা না পাওয়ায় এবং অক্সিজেনের অভাবে হাসপাতালে আনার ২৮ মিনিটের মাথায় মধু মারা যান বলে তার পরিবারের লোকজনের দাবি।

রোগীর মৃত্যুর পর তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে একটি কক্ষের দরজা ভেঙে ওই চিকিৎসককে মারধর করেন। এ সময় তারা টেবিল-চেয়ার এবং জানালার কাচ ভাংচুর করেন। এতে বাধা দিতে গেলে ওই বিভাগের ব্রাদার শফিউদ্দিন, এমএলএসএস লিংকন, মনিকো ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেনটেটিভসহ ছয়জন আহত হন।
এ বিষয়ে ডা. মশিউর রহমান বলেন, ‘রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমি দ্রুত তাকে ওয়ার্ডে পাঠিয়ে দিই। আধাঘণ্টার মধ্যে সব হইচই শুরু করেন। এ সময় আমার রুমের দরজা ভেঙে আমাকে মারপিট করে এবং টেবিল- চেয়ার ও ওয়ার্ডের জানালার কাচ ভাংচুর করেন তারা।’

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।