মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চুয়াডাঙ্গা লকডাউন

Platformপ্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ৫:৩৭ · ১ মিনিটে পড়ুন
চুয়াডাঙ্গা লকডাউন
লেখার আকার

১১ এপ্রিল ২০২০

চুয়াডাঙ্গা জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জেলার সকল প্রকার যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন। এছাড়া ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্যও ঘোষণা দেওয়া হয়েছে।

১০ এপ্রিল শুক্রবার থেকে এই আদেশ কার্যকর করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চুয়াডাঙ্গা জেলাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে পার্শ্ববর্তী জেলার সকল সীমানা ও আন্তউপজেলার মধ্যে সকল ধরনের যানবাহন যোগাযোগ ও জনসাধারণ চলাচল নিষিদ্ধ করা হলো। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ রোগীর গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপণ্য ও সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মালবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, করোনা থেকে চুয়াডাঙ্গা জেলাকে ঝুঁকিমুক্ত রাখতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। এ আদেশ ভঙ্গ করলে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ লকডাউন বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ৷

নিজস্ব প্রতিবেদক/শেখ লুৎফুর রহমান তুষার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।