মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

পটুয়াখালী জেনারেল হাসপাতালের পরিচালকসহ ২ জন চিকিৎসক ও ল্যাব টেকনিশিয়ান কোয়ারেন্টিনে

Platformপ্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ৫:৪২ · ১ মিনিটে পড়ুন
পটুয়াখালী জেনারেল হাসপাতালের পরিচালকসহ ২ জন চিকিৎসক ও ল্যাব টেকনিশিয়ান কোয়ারেন্টিনে
লেখার আকার

১১ এপ্রিল ২০২০: করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়ায় পটুয়াখালী জেনারেল হাসপাতালের পরিচালক ডা. আব্দুল মতিন, মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান এবং ল্যাব টেকনিশিয়ান আব্দুর রশীদকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়েছে৷ হাসপাতাল পরিচালক ডা. আব্দুল মতিনের অফিসকক্ষ লকডাউন করা হয়েছে।

কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিৎসা নেন বরগুনার আমতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি জি এম দেলোয়ার এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন৷

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন এবং তিনি আরো জানান গত ৮ এপ্রিল অফিস চলাকালে অসুস্থ অবস্থায় জি এম দেলোয়ার হাসপাতালের পরিচালকের কক্ষে প্রবেশ করে চিকিৎসাসেবা সংক্রান্ত পরামর্শ নেন। জেলার গন্যমান্য ব্যক্তি হওয়ায় একপর্যায়ে কোভিড-১৯ প্রটোকল না মেনে ওই কক্ষে বসেই ডাক্তার-নার্সদের উপস্থিতিতে তার নমুনা সংগ্রহ করেন সংশ্লিষ্টরা এবং পরে তা ঢাকায় পাঠানো হয় এবং পজিটিভ আসে৷ পরে এ হাসপাতালেই তিনি মৃত্যুবরণ করেন৷

নিজস্ব প্রতিবেদক / শেখ লুৎফুর রহমান তুষার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।