বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড আক্রান্ত দেশগুলোর স্বাস্থ্যকর্মীরা যেভাবে ডিউটি করছে

প্ল্যাটফর্ম নিউজ, ৪ জুলাই, ২০২০, শনিবার

ডা. এবিএম কামরুল হাসান
শের-ই-বাংলা মেডিকেল কলেজ 
এনেস্থেটিস্ট, ব্রুনেই দারুসসালাম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দু’মাসে তাদের স্বাস্থ্যকর্মীদের হোটেলে থাকা-খাওয়া ও যাতায়াতের জন্য ২০ কোটি টাকার বিল দাখিল করেছে। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বিষয়টি গড়িয়েছে সোশ্যাল মিডিয়া থেকে সংসদ পর্যন্ত। কোভিড আক্রান্ত অন্যান্য দেশের হাসপাতালগুলো কি করছে এটা জানার চেষ্টা করেছি । ব্যক্তিগত এবং পেশাগত চ্যানেলে বিভিন্ন দেশে কর্মরত চিকিৎসকদের কাছে কিছু প্রশ্নমালা পাঠানো হয়েছিল। তারই ভিত্তিতে এ প্রতিবেদন তৈরী করা হয়েছে।

ভারত: প্রথম মাসে ভারতে হোটেলের ব্যবস্থা ছিল। খরচ পোষাতে না পেরে এটি বাদ দেয়া হয়েছে। এখন ওয়ার্ড ডাক্তাররা ডিউটি করছে ৮ ঘন্টার শিফটে। বাকি ডাক্তার-নার্সদের ৬ ঘন্টার শিফট। ডিউটি শেষে কোয়ারান্টিনের ব্যবস্থা নাই।

পাকিস্তান: আইসিইউ ডাক্তাররা ৮ ঘন্টার শিফট করছে। বাকিরা সবাই ১২ ঘন্টার শিফট। ডিউটি শেষে হোম কোয়ারান্টিনের ব্যবস্থা আছে। হোটেল নাই। নির্দিষ্ট সময় পর পর স্বাস্থ্যকর্মীদের টেস্ট করা হচ্ছে।

নেপাল: আইসিইউ এবং ওয়ার্ড ডাক্তারদের শিফট ২৪ ঘন্টার, নার্সদের ১২ ঘন্টার। যে সব স্বাস্থ্যকর্মী ঝুঁকিপূর্ণ এবং সরাসরি কোভিড পজেটিভ রোগীর সেবা করছে তাদের হাসপাতাল চত্বরে ১৪ দিনের কোয়ারান্টিনের ব্যবস্থা আছে।

ইন্দোনেশিয়া: আইসিইউ এবং সাধারণ ওয়ার্ডের ডাক্তার ও নার্সরা ডিউটি করছে ৮ ঘন্টার শিফটে। ডিউটি শেষে কোনো কোয়ারেন্টাইন নাই। দু সপ্তাহ অন্তর কর্মরত স্বাস্থ্যকর্মীদের কোভিড পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে।

মালয়েশিয়া: ডাক্তার-নার্স সবাই ৮ ঘন্টার শিফটে ডিউটি করছে। হোটেলের ব্যবস্থা নাই। কোনো কোয়ারেন্টাইন নাই।

ব্রুনেই: ডিউটি স্বাভাবিক সময়ের মতোই। কোনো কোয়ারেন্টাইন নাই। কোনো হোটেলের ব্যবস্থা নাই। আইসিইউ ডাক্তার ডিউটি করেছে একটানা ২৪ ঘন্টা। পরদিন ছুটি, অন্যান্য সময়ের মতোই। ওয়ার্ড ডাক্তাররা এবং নার্সরা ডিউটি করেছে দিনে ৩ শিফটে। সকল স্বাস্থ্যকর্মীদের ৩ মাস পর পর টেস্ট করার ব্যবস্থা রয়েছে।

ওমান: আইসিইউ ডাক্তার ২৪ ঘন্টার শিফটে, সাধারণ ওয়ার্ডের ডাক্তার ১২ ঘন্টার শিফটে এবং আইসিইউ ও ওয়ার্ড নার্সরা ডিউটি করছে ৮ ঘন্টার শিফটে। ডাক্তাররা ১৪ দিনের আর নার্সরা ৭ দিনের ডিউটি শেষে ৭ দিনের কোয়ারান্টিনে যাচ্ছে হোটেলে। কোয়ারেন্টাইন শেষে কোভিড পরীক্ষা করা হচ্ছে।

কাতার: আইসিইউ এবং সাধারণ ওয়ার্ডের ডাক্তাররা ডিউটি করছে ১২ ঘন্টার শিফটে, নার্সরা ৮ ঘন্টার। কোনো হোটেল নাই। ডিউটি শেষে কোনো কোয়ারেন্টাইন নাই। কোনো উপসর্গ থাকলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী সাধারণ রোগীদের মতোই পরীক্ষা করা হচ্ছে ।

সংযুক্ত আরব আমিরাত: ওয়ার্ড ডাক্তাররা ডিউটি করছে ১২ ঘন্টার শিফটে, আইসিইউ ডাক্তার, নার্স এবং ওয়ার্ড নার্সরা ৮ ঘন্টার শিফটে। ডিউটি শেষে কোন কোয়ারেন্টাইন নাই। নির্দিষ্ট সময় পর পর স্বাস্থ্যকর্মীদের টেস্ট করা হচ্ছে।

সৌদি আরব: আইসিইউ বা ওয়ার্ড- সবখানেই ডাক্তার-নার্সরা ১২ ঘন্টার শিফটে ডিউটি করছে। ৭ দিনের ডিউটি শেষে ৭ দিনের হোম কোয়ারেন্টাইন। উপসর্গ না থাকলে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের কোনো টেস্ট করা হচ্ছে না।

যুক্তরাজ্য: আইসিইউ এবং সাধারণ ওয়ার্ডের কর্মীরা ১২ ঘন্টার শিফটে ডিউটি করছে। দু সপ্তাহের ডিউটি শেষে এক সপ্তাহের হোম কোয়ারান্টিনে যাচ্ছে তারা। উপসর্গ থাকলে দু সপ্তাহের হোম আইসোলেসন। যুক্তরাজ্যে কোনো হোটেলের বন্দোবস্ত নাই।

সুইডেন: ডাক্তার-নার্স সবাই ৮ ঘন্টার শিফটে ডিউটি করছে। কোনো উপসর্গ থাকলে হোম কোয়ারেন্টাইন। ৪৮ ঘন্টা উপসর্গ মুক্ত হলে আবার ডিউটি শুরু। উপসর্গ থাকলে পিসিআর টেস্ট, উপসর্গ নাই তবে কোভিড রোগীর সেবা দিচ্ছে- এমন ক্ষেত্রে স্ক্রীনিং এর অংশ হিসেবে এন্টিবডি টেস্ট করা হচ্ছে।

অস্ট্রেলিয়া: যে কোনো স্বাস্থ্যকর্মী প্রয়োজন মনে করলে হোটেলে যেতে পারে । বাধ্যবাধকতা নেই। থাকা খাওয়া ফ্রি। যতদিন খুশি থাকতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ হোটেল ঠিক করে রেখেছে। স্বাস্থ্যকর্মী কোভিডকালে হোটেলে থাকলে নিজে প্রথমে সব বিল পরিশোধ করবে, পরে হাসপাতাল থেকে আদায় করে নিবে। এখানে তারা ডিউটি করছে স্বাভাবিক সময়ের মতোই।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।