শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এবার ইন্টার্ন ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি তে গ্রীন লাইফ মেডিকেল এর ইন্টার্ন চিকিৎসকেরা

 ইন্টার্ন ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি তে গেছেন গ্রীন লাইফ মেডিকেল এর ইন্টার্ন চিকিৎসকেরা। 

প্রথাগত নিয়ম অনুসারে চূড়ান্ত পেশাগত পরীক্ষা সফল ভাবে পাস এর পর সকল শিক্ষার্থী কে ইন্টার্ন হিসেবে যোগদান করেন। এক বছর ইন্টার্ন চিকিৎসক হিসেবে এ সময় মেডিকেল কলেজ এর অধীনে ক্লিনিক্যাল বিভাগ গুলোর অধীনে সকল ইন্টার্ন চিকিৎসক গন তাদের কর্মজীবন শুরু করেন যা চলে পুরো এক বছর। এ সময় একজন ইন্টার্ন চিকিৎসক সাধারন মেডিকেল অফিসার এর মত সকল কর্মকাণ্ড পালন করেন যার মধ্যে রয়েছে সাধারন চিকিৎসা প্রদান, আপদকালিন চিকিৎসা এবং নিয়মিত পর্যবেক্ষণ এর মত গুরুত্বপূর্ণ দায়িত্ব। মেডিকেল কলেজ এর অধিনস্ত ওয়ার্ড সমূহে মুলত কর্মক্ষেত্রে সকল দায়িত্ব পালিত হয়
ইন্টার্ন চিকিৎসকদের হাতেই।

gff

gf2

একজন পুরনাঙ্গ চিকিৎসক এর মত সকল দায়িত্ব পালন করার পর ও তার সম্মানি নাম মাত্র যা তাদের শ্রমের অবমূল্যায়ন । কেবল মাত্র মেডিকেল কলেজ এর অধিনস্ত হওার কারনে সাধারন চিকিৎসক এর সকল দায়িত্ব পালন এরপর ও এধরনের বৈষম্য এর শিকার হন ইন্টার্ন চিকিৎসক গন। এই বৈষম্য দূরীকরণের লক্ষে এ বছর দেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে বিক্ষোভ শুরু হয়। যার ফলস্বরূপ দেশের সকল ইন্টার্ন চিকিৎসক দের সম্মানি ভাতা ১৫,০০০/- টাকা নির্ধারণ করে সরকার।

তবে দুঃখজনক হলেও সত্যি,দেশের অনেক মেডিকেল কলেজ বিশেষ করে বেসরকারি মেডিকেল কলেজ সমুহে মানা হচ্ছে না এই নীতি । এর ফলে ইন্টার্ন চিকিৎসক গন তাদের কর্মে স্পৃহা হারিয়ে ফেলছেন। সরকারি মেডিকেল কলেজগুলোতে এক রকম ভাতা আর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে নিম্ন ভাতার কারনে তারা বৈষম্যের শিকার হচ্ছেন।তাদের মাঝে গড়ে উঠছে হীনমন্যতা ।এর প্রতিবাদে দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলো তে গড়ে ওঠে প্রতিবাদী আন্দোলন।

gf4

এর অংশ হিসেবে ঢাকার প্রান কেন্দ্র ধানমণ্ডি বীর উত্তম কে.এম.শফিউল্লাহ সড়ক (গ্রীন রোড) এ অবস্থিত স্বনামধন্য বেসরকারি মেডিকেল কলেজ গ্রীন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল এর ইন্টার্ন চিকিৎসক গন কর্মবিরতি ঘোষণা করেছেন। এক বিবৃতি তে তারা এই বৈষম্যের তীব্র নিন্দা করেন এবং কেবল মাত্র আপদকালিন চিকিৎসা ব্যাতিত সকল প্রকার চিকিৎসা কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেন। যতদিন তাদের প্রতি এই বৈষম্যমূলক আচরণ বন্ধ না হবে ততদিন তারা কর্মবিরতি পালন করবেন।

এই কর্মসূচির অংশ হিসেবে ইন্টার্ন সম্মানি ভাতা ১৫,০০০/- করার দাবি নিয়ে আজ দুপুরে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল এর সামনে সকল ইন্টার্ন চিকিৎসক গন অবস্থান নেন । উল্লেখ্য গ্রীন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল এ মেডিসিন বিভাগে ১৮ জন, সার্জারি বিভাগে ২২ জন এবং গাইনি বিভাগে ১৩ জন ইন্টার্ন চিকিৎসক সহ মোট ৫৩ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন এবং সকলেই এই আন্দোলনে যোগদান করেছেন।

কিছুদিন আগে, বাংলাদেশ মেডিকেল কলেজ এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা তাদের নব নির্ধারিত ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ঘোষণা করলে, তাদের দাবি মেনে নেওয়া হয় এবং তাদের ভাতা ১৫০০০ টাকায় উন্নীত করার ঘোষণা দেওয়া হয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।