সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এনেস্থেশিয়া যখন আবিষ্কার হয়নি !

surgery-before-anesthesia

এনেস্থেশিয়া আবিষ্কারের আগের কথা।

অপারেশন করা হত রোগীকে কোনো রকম এনেস্থেশিয়া দেয়া ছাড়াই (কি ভয়ানক রে ভাই)।

 
সেই সময়ে পৃথিবীর একজন বিখ্যাত সার্জন ছিলেন রবার্ট লিস্টন। এনেস্থেসিয়া না ব্যবহার করায় যত দ্রুত অপারেশন করা যেতো রোগীর কষ্ট তত কম হতো এবং রবার্ট লিস্টন ছিলেন এই বিষয়ে পারদর্শী।

তিনি ২.৫ মিনিটে একটি পা ব্যবচ্ছেদ ও মাত্র ৪ মিনিটে ২০ কেজি scrotal tumor রিমুভ করেন। তার অপারেসন প্রসিডিউর এত দ্রুত ছিল যে, ছোট খাট অপারেশন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হতো।

 

একবার লিস্টনের কাছে রোগী আসে গলায় টিউমার নিয়ে। লিস্টনের সহযোগী এটাকে Abscess (ফোঁড়া) বললে লিস্টন বলেন এটা aneurysm of carotid artery (এক ধরণের টিউমার) এবং তর্কের একপর্যায়ে লিস্টন পকেট থেকে সার্জিকাল ছুরি বের করে সেই রোগীর ক্যারোটিড আর্টারী কেটে দেখান যে এটা aneurysm of carotid artery। রোগী তখন মারা যায়। রোগী মারা গেলেও ক্যারোটিড আর্টারিটা বেঁচে আছে এখনো  ফরমালিনের কল্যাণে! (ক্যারোটিড আর্টারি কাইট্টালাইছে!! কি ডাক্তার রে ভাউ)। সেই ক্যারোটিড আর্টারী এখনো আছে Liston University College Hospital pathology museum, specimen No. 1256.

220px-Robert_Liston_Stump
DR. ROBERT LISTON

লিস্টন একবার মাত্র ২মিনিট ১৫ সেকেন্ডে রোগীর পা কেটে ফেলেন। অপারেশন এত দ্রুত ছিলো যে অপারেশনের সময় তার এসিস্টেন্টের একটা আঙ্গুলও কেটে পড়ে যায়। এমনকি সাথে উপস্থিত একজন দর্শকের গাউন কেটে যায়। সেই দর্শক ভেবেছিল তার কোন মেজর আর্গান কেটে গেছে তখন সে ভয়ে Vasovagal attack হয়ে মারা যায়। রোগী এবং এসিস্ট্যান্ট দুজনই পরে গ্যাংগ্রিন এবং ইনফেকশন হয়ে মারা যায়। ইতিহাসে এটাই একমাত্র অপারেশন যেখানে মৃত্যুর হার ৩০০%।

 

WTG_Morton
ডা. টি জে মর্টন

১৮৪৭ সালে ১৬ অক্টোবর আমেরিকান ডেন্টিস্ট ডা. টি জে মর্টন প্রথম ইথার কে এনেস্থেশিয়া হিসেবে ব্যবহার করে অপারেশন করেন। সেটা সাকসেসফুল হলে সেই বছর ১৯ ডিসেম্বর, আরও দুজন ডেন্টিস্ট ডা. ফ্রান্সিস বুট এবং ডা. জেমস রবিনসন টুথ এক্সট্রাকশনে সফলভাবে ইথার ব্যবহার করেন ২য় বারের মত। এই খবর প্রকাশিত হলে ডা. লিস্টন পা কেটে ফেলার জন্য প্রথমবারের মত ইথার ব্যবহার করে সফল হলে মন্তব্য করেন – ‘আমেরিকানদের এই কৌশল দেখি হিপনোসিস এর চেয়ে ভাল কাজ করে। (এনেস্থেশিয়া আবিষ্কারের পূর্বে হিপনোসিস বা রোগীকে সম্মোহন করাই ছিল একমাত্র উপায়। তবে বেশিরভাগ সময়েই যেটা সম্ভব হত না।)

তথ্যসূত্রঃ

https://www.woodlibrarymuseum.org/history-of-anesthesia/
https://en.wikipedia.org/wiki/William_T._G._Morton
https://en.wikipedia.org/wiki/Robert_Liston

 

 
তথ্য সংগ্রহে এবং অনুবাদে ঃ মাহমুদুর রহমান মামুন,  পাইওনিয়ার ডেন্টাল কলেজ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।