মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

স্বাস্থ্যসেবায় ‘শ্রেষ্ঠ নেতৃত্বের’ পুরস্কার পেলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ আগস্ট ২০১৭, ১১:৩৩ · ১ মিনিটে পড়ুন
স্বাস্থ্যসেবায় ‘শ্রেষ্ঠ নেতৃত্বের’ পুরস্কার পেলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী চিকিৎসক
লেখার আকার

পুরস্কিত হলেন বাংলাদেশে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়াপ্রবাসী ডা. এ আর এন এম হাসিবুল হক লিমন। গত ৪ আগস্ট শুক্রবার চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য আবারও পুরস্কৃত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পশ্চিম স্থানীয় জেলা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যসেবায় শ্রেষ্ঠ নেতৃত্বের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
Screenshot_2017-08-11-23-25-04_1502472470268
ডা. হাসিবুল হক লিমনের পৈতৃক বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামে। বাবা প্রকৌশলী নুরুল হক ও মা ইসমাত আরা জাহান। তাঁরা ঢাকার পূর্ব কাফরুলে থাকেন। ডা. লিমন ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশের পর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। অস্ট্রেলিয়ার রয়াল অস্ট্রেলেশিয়ান কলেজ অব ফিজিশিয়ান থেকে এফআরএসিপি পাস করেন ২০১২ সালে।

বর্তমানে অস্ট্রেলিয়ার বিখ্যাত ব্রোকেন হিল হেলথ সার্ভিসে কনসালট্যান্ট চিকিৎসক ও জেরিয়াট্রিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত রয়েছেন তিনি। ২০০৭ সালে তিনি ক্যানবেরা হাসপাতালে শ্রেষ্ঠ রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবেও পুরস্কৃত হয়েছিলেন। তাঁর সহধর্মিণী ডা. শাতিলা জাফরীন একই হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।
প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।