মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

আসছে ৩৯তম স্পেশাল বিসিএস: চিকিৎসকদের পদ ৪৭৯২

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ অক্টোবর ২০১৭, ১:২৪ · ২ মিনিটে পড়ুন
আসছে ৩৯তম স্পেশাল বিসিএস: চিকিৎসকদের পদ ৪৭৯২
লেখার আকার

চিকিৎসক পরীক্ষার্থীদের জন্য সুখবর। আসছে ৩৯তম বিশেষ বিসিএস। এই বিসিএস থেকে নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে ৪৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারি ডেন্টাল সার্জন।

আগামী নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরে এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করবে সরকারি কর্ম কমিশন ( পিএসসি)। জানুয়ারি বা ফেব্রুয়ারিতে প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে জানিয়েছেন, ৩৮ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর ৩৯ তম বিসিএসের বিজ্ঞপ্তি জারির পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দ্রুত চলমান সব কয়টি বিসিএসের কার্যক্রম দ্রুত সম্পন্নের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

গত ১৮ সেপ্টেম্বর পিএসসির সচিবকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো : মফিদুর রহমান স্বাক্ষরিত একপত্রে জানান হয়, ‘স্বাস্থ্য বিভাগে বিদ্যমান চিকিৎসক স্বল্পতার কারণে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারি সার্জনের ৪৫৪২টি এবং সহকারি ডেন্টাল সার্জনের ২৫০টি পদ পূরনের নিমিত্ত একটি বিশেষ বিসিএস পরীক্ষা আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’।

মন্ত্রনালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে পিএসসি ৩৯ তম বিশেষ বিসিএস বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নিয়েছে।

চলতি মাসেই ৩৬ ও ৩৭ তম বিসিএসের ফল

চলতি মাসেই ৩৬ ও ৩৭ তম বিসিএসের ফলাফল প্রকাশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এ মাসের তৃতীয় সপ্তাহের পর দু’টি বিসিএসের ফলাফল প্রকাশ করা হবে।

প্রথমে ৩৬ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর ৩৭ তম বিসিএসের লিখিত ফলাফল প্রকাশ করা হবে। নভেম্বর মাসে ৩৮ তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে পিএসসি সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র: ইত্তেফাক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।