মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

“দেহঘড়ির” কৌশল আবিষ্কারে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ অক্টোবর ২০১৭, ৬:৫০ · ১ মিনিটে পড়ুন
“দেহঘড়ির” কৌশল আবিষ্কারে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
লেখার আকার

“মন আমার দেহঘড়ি, সন্ধান করি কোন মেস্তরি বানাইয়াছে….একখান চাবি মাইরা দিসে ছাইড়া, জনম ভইরা চলতে আছে!”

এই গান তারা শুনেছিলেন কিনা জানা নেই তবে এ বছর চিকিৎসা বিজ্ঞানে যে কারনে নোবেল পুরষ্কার দেয়া হচ্ছে সেটি হলো জীবদেহের দেহঘড়ি তথা বায়োলজিক্যাল ক্লক অর্থাৎ দিন রাতের পরিবর্তনের সাথে সাথে কিভাবে জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রিত হয় তার কৌশল আবিষ্কার।

পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছে পৃথিবীর ঘুর্ণন প্রক্রিয়াকে আত্নস্থ করে। বহু বছর ধরেই আমরা জানতাম মানুষ সহ সকল জীবন্ত প্রাণী একটি আভ্যন্তরিন বায়োলজিক্যাল ক্লক মেনে চলে যা দিনের বিভিন্ন সময়ের সাথে একটি নির্দিষ্ট তাল রেখে পরিবর্তিত হয়, একে বলা হয় সার্কাডিয়ান রিদম। কিন্তু এই ঘড়ি আসলে কাজ করে কিভাবে?!

বিজ্ঞানী জেফ্রি সি হল, মাইকেল রোজব্যাশ এবং মাইকেল ডাইব্লিউ ইয়ং সফল হয়েছেন এই বায়োলজিক্যাল ঘড়ির রহস্যভেদে। তাদের আবিষ্কার ব্যাখ্যা করে কি করে এই বায়োলজিক্যাল রিদম পৃথিবীর ঘুর্ণনের সাথে তাল মিলিয়ে চলে। (প্রেস রিলিজ: goo.gl/j7LWaK)

বিজ্ঞানী জেফ্রি সি হল এবং মাইকেল রোজব্যাশ যুক্তরাস্ট্রের ব্র‍্যান্ডেইস ইউনিভার্সিটি এবং বিজ্ঞানী ইয়ং রকফেলার ইউনিভার্সিটি, নিউইয়র্কের ফ্যাকাল্টি ছিলেন।

চিকিতসা বিজ্ঞানে এ বছর নোবেল প্রাপ্তিতে তাদের অভিনন্দন জানাই।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।