মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
নিউজ

Inter Medical Football Tournament – 2017 : Match Day 2: – DDC vs PAHMC

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ অক্টোবর ২০১৭, ১০:০৪ · ২ মিনিটে পড়ুন
Inter Medical Football Tournament – 2017 : Match Day 2: – DDC vs PAHMC
লেখার আকার

22752246_10203642278974048_1168349538_n
অনুষ্ঠিত আন্ত:মেডিকেল ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের খেলায় ৩য় ম্যাচে ঢাকা ডেন্টাল কলেজ এবং প্রতিপক্ষ হিসেবে ছিলো প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ।

গ্রুপ পর্বের ১ম ম্যাচে নেমেছিল ঢাকা ডেন্টাল কলেজ। অপরদিকে কোয়ার্টার ফাইনাল খেলতে অবশ্যই জয়লাভ করতে হবে PAHMC র।

শুরুতে কিছুটা অগোছালো হলেও ধীরে ধীরে দুদলই নিজেদের সুন্দর গোছানো খেলা শুরু করে। আক্রমণ – পাল্টা আক্রমণে খেলা যখন ১ম গোলের মুখ দেখবে ঠিক তখনই রেফারির বাশি।
অফসাইড … এর পর কিছু পাল্টা আক্রমণে ডিডিসির গোলকিপার ইসতি বেশ নিখুঁত কিছু সেভ করে দলকে বিপদমুক্ত করে।

আবারো রেফারির বাশি। এবং প্রথমার্ধের খেলা শেষ।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

শুরু থেকেই ২ দল আক্রমণে মেতে উঠলো যেন। এরই মাঝে রাইট উইং থেকে এক থ্রুতে সাব্বির হাসান জনের পা থেকে আসে ১ম গোল। উল্লাসে মেতে উঠলো ডিডিসি এবং ফুটবল অনুরাগী দর্শকবৃন্দ।

PAHMC র বেশ কিছু সুদৃঢ় আক্রমণ যদিও ডিফেন্স এবং ডিডিসির গোলকিপারের নৈপুন্যতায় আটকে গিয়েছে।

একদম না বললেই যা বাদ থেকে যাবে তা হলো JIMC র দর্শকদের ফুটবলপ্রীতি। শুধু হোম টিম নয় তারা সব কয়টি টিমের খেলাই উপোভোগ করেছে। আর তাদের সমাগমও ছিলো চোখে পড়ার মতো।

এরপর আরোও কিছুটা সময় পরে ডিডিসির তারেক এর পা থেকে আসে ২য় গোল। যদিও তার কিছুটা পরেই আকমলের জোড়ালো শট PAHMC র গোলকিপার ঠেকিয়ে দেয় এবং পাল্টা শট সাইডবারে লেগে ফিরে আসে।

খেলা প্রায় শেষের পথে .. PAHMC র সামনে অবিশ্বাস্য কিছু না হলে জিতার সম্ভাবনা একদম কম। কিন্তু কফিনের শেষ পেরেকটা ঠুকে দেয় আবারো ডিডিসির তারেক।খুশির জোয়ারে মেতে উঠলো ডিডিসি টিম।

আর কয়েক সেকেন্ড খেলা পর রেফারির শেষ বাশিঁ। খেলা শেষ।

ফলাফল – DDC 3 – 0 PAHMC
ম্যান অফ দা ম্যাচ – তারেক আজিজ

…………..
তথ্য:বাধন(ডি৪৯,ডিডিসি)

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।