মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

অসহায় হতদরিদ্রদের পাশে ‘সোসাইটি অফ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অফ কুমিল্লা’

অংকন বনিকপ্রকাশ: ৬ মে ২০২০, ৩:৪১ · ২ মিনিটে পড়ুন
অসহায় হতদরিদ্রদের পাশে ‘সোসাইটি অফ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অফ কুমিল্লা’
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
বুধবার, ৬ মে, ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের এই উদ্ভূত পরিস্থিতিতে অসহায় হতদরিদ্রদের পাশে এবার এগিয়ে এসেছে কুমিল্লার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোসাইটি অফ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অফ কুমিল্লা’।

সংগঠনটির পক্ষ থেকে এই মহামারি অবস্থায় কুমিল্লা শহরের কালিয়াজুরিতে গরিব ও অসহায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর পরিমাণ প্রতি প্যাকেটে- ৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু ও ১/২ কেজি মুড়ি।

সংগঠনটির সভাপতি দীপ্ত সাহা বাঁধন বলেন,

“বিশ্বের এই মহামারীলগ্নে লাখ লাখ খেটে খাওয়া মানুষ আজ কাজবিহীন। তাদের সকলের পাশে দাঁড়াতে না পারলেও কিছু সংখ্যক পরিবার এর মাঝে উপহার সামগ্রী দিতে পেরে আমরা ধন্য। সহযোগিতায় থাকা সকল উপদেষ্টা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।”

সংগঠনটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাপ্পী এ প্রসঙ্গে বলেন,

“এই বৈশ্বিক করোনা মহামারীতে ‘সোসাইটি অফ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অফ কুমিল্লা’ এর পক্ষ থেকে আমরা প্রায় ৪০ টি পরিবারকে ত্রাণ প্রদান করেছি। আমরা সবাই যদি এভাবে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে কোনো পরিবারই না খেয়ে থাকবে না। আসুন আমরা গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়াই।”

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান ত্রাণসামগ্রী বিতরণের উদ্দেশ্য সম্পর্কে জানান,

“দেশের এই সংকটময় মুহূর্তে কুমিল্লা শহরের নিম্ন আয়ের কিছু পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা করেছি আমরা- যাতে করে এই লকডাউনেও তাঁরা ঘরে নিরাপদে থাকতে পারে, তাঁদের বাহিরে বের হতে না হয়।”

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।