বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

৩৯ তম বিসিএসে দ্বিতীয় দফায় নিয়োগকৃত ডাক্তারদের সুরক্ষা সামগ্রী দিল বিএমডিএস

প্ল্যাটফর্ম নিউজ, ৭ জুলাই ২০২০, মঙ্গলবার 

কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে চিকিৎসকেরা কাজ করে যাচ্ছেন করোনা সংক্রমণের শুরু থেকেই। পরিস্থিতি অবনতির কারণে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে নতুন নতুন চিকিৎসক। ইতোমধ্যে ৩৯ তম বিসিএসে দ্বিতীয় দফায় উত্তীর্ণ চিকিৎসকেরা বিভিন্ন জেলায় নিযুক্ত হয়েছেন।

ঢাকার অতি নিকটে অবস্থিত মুন্সিগঞ্জ জেলার কোভিড- ১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোতে দ্বিতীয় দফায় নিযুক্ত ৩৯ তম বিসিএস ডাক্তারদের সুরক্ষা সামগ্রী (ইউএসএ ৮২১০ এন ৭৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, গগলস, ফেস শিল্ড, গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার) প্রদান করে বিক্রমপুর-মুন্সিগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি (বিএমডিএস)।

আজ (৭ জুলাই) সকাল ১০ টায় মুন্সীগঞ্জ সদরের নতুন ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তন কক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলায় কর্তব্যরত ১৪ জন চিকিৎসকের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। সশরীরে ৮ জন চিকিৎসক এসব সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন, বাকি ৬ জনের সুরক্ষা সামগ্রী ডা. রিয়াজ মাহমুদের কাছে হস্তান্তর করে বিক্রমপুর-মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি (বিএমডিএস)।

বিএমডিএস এর সদস্যবৃন্দ

এসময় উপস্থিত ছিলেন বিএমডিএস এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. রাশেদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ফারজানা করিম নায়লা, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম মাহমুদ এবং ধর্ম বিষয়ক সম্পাদক ডা. অমিত দাস। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মুমতাহীনা খেয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমডিএস এর সদস্য ডা. সাবরিনা জামান নিশি এবং বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন।

অনুষ্ঠানে বিএমডিএস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা.এস এম রাশেদুল হাসান বলেন, মুন্সীগঞ্জের বিত্তবান সমাজ সেবক এবং সরকার যদি এগিয়ে আসে তাহলে করোনা রোগীদের জন্য একটা বড় মাপের ফিল্ড হাসপাতালের কাজ এগিয়ে নিতে বিএমডিএস সর্বাত্মক সহযোগিতা করবে। একইসাথে তিনি বিএমডিএস এর সুদূর বিস্তৃতি কামনা করেন এবং যেসব চিকিৎসকেরা এত কষ্ট স্বীকার করে পরিবার থেকে দূরে থেকে করোনা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানান।

উপস্থিত চিকিৎসক এবং বিএমডিএস এর সদস্যবৃন্দ

চিকিৎসকদের মধ্য থেকে ডা. রিয়াজ মাহমুদ এবং ডা. সঞ্চিতা সরকার করোনা মহামারির সময়ে সুরক্ষা সামগ্রী দিয়ে ডাক্তারদের পাশে দাঁড়ানোর জন্য বিএমডিএসকে ধন্যবাদ জানান এবং তাদের অগ্রগতি কামনা করেন।

করোনার শুরু থেকেই বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে বিএমডিএস। ইতোমধ্যে বিএমডিএস এর ডাক্তারগণের পরিচালনায় মুন্সীগঞ্জে করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। সেইসাথে প্রায় ২৫ জন চিকিৎসকের সমন্বয়ে গড়া একটি টিমের মাধ্যমে টেলিমেডিসিন সেবা প্রদান করা হচ্ছে, যেখানে এ যাবৎ প্রায় ৫০০ জনেরও বেশি মানুষ চিকিৎসা সেবা নিয়ে উপকৃত হয়েছেন।

বিক্রমপুর-মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি (বিএমডিএস) এর পথচলা শুরু হয় ২০১৭ সালে এবং ২০১৯ সালের ৯ নভেম্বর থেকে অফিসিয়ালি কেন্দ্রীয় কমিটির যাত্রা শুরু করে। বিএমডিএস এর সভাপতি হিসেবে আছেন ডা. মোস্তাক মাহমুদ এবং সাধারন সম্পাদক ডা. সেলিম মৃধা। বর্তমানে কমিটির সদস্য ৫৪ জন এবং ২৭ টি মেডিকেল কলেজে প্রতিনিধি নিযুক্ত রয়েছেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।