সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লক্ষ্যে এগিয়ে Covid Volunteers Bangladesh এর সেচ্ছাসেবীরা

প্ল্যাটফর্ম নিউজ, ৫ জুলাই ২০২০, রবিবার

পরিবার ছেড়ে, নিজ বাড়ি ছেড়ে দিনরাত সেবা দিচ্ছেন অথচ অবহেলিত হয়ে রয়েছেন চিকিৎসাবিদ্যায় দক্ষ হওয়া একেকজন
ডাক্তার।
আর নয় অবহেলা, এখন থেকে ডাক্তারদের খাবার রান্না হবে ডাক্তারের তত্ত্বাবধানে। সেরা মানের খাবার পাবেন ফ্রন্টলাইনারগণ। দক্ষ পুষ্টিবিদ দ্বারা তদারকি করা হবে প্রতিদিনকার খাবারের মেন্যু। আর ডাক্তারদের কাছে এই ভালোবাসার খাবার পৌঁছে দেবেন কতিপয় জানবাজ Covid Volunteers Bangladesh এর সেচ্ছাসেবকগণ এবং পুরোটাই করা হবে নিজস্ব কমিউনিটির মাধ্যমে।
কোভিড-১৯ মহামারীর এই দুর্যোগপূর্ণ সময়ে সাধারণ জনগণের কাছে তথ্যসেবা ও মানসিক স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার লক্ষ্যে এক ঝাঁক মেডিকেল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত Covid Volunteers Bangladesh সংগঠন। সারাদেশের ৯৮টি মেডিকেল কলেজের ১২০০ এর অধিক ছাত্রছাত্রী সম্মিলিতভাবে WHO, CDC, DGHS এর দেয়া গাইডলাইন গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে শুরু থেকে। সেই সাথে অনলাইন কোর্সের মাধ্যমে মেডিকেল শিক্ষার্থীদেরকে তৈরী করা হচ্ছে কোভিড যোদ্ধা হিসাবে, যারা হটলাইনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিচ্ছে স্বাস্থ্যসেবা। এছাড়াও কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য নির্দিষ্ট মূল্যে খাবার সরবরাহ, কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর নিকটস্থ শূন্য আবাসন স্থানগুলোর তালিকা তৈরি এবং নির্দিষ্ট টাকায় তাতে চিকিৎসকদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার কাজ করেছে সংগঠনটি। সংগঠনটির সহায়তায় বাইক রাইডিং কমিউনিটির মাধ্যমে সম্মুখযোদ্ধাদের গণপরিবহনের সংকট মোকাবেলার নিশ্চায়তা করেছে। এছাড়াও এই সংকটে হাসপাতাল ও ডাক্তারদের উপর থেকে চাপ কমানোর লক্ষে মেডিকেল শিক্ষার্থীদের ব্যাক আপ ফোর্স হিসেবে ব্যবহার করে বিশেষজ্ঞ ডাক্তারদের সহায়তায় সাধারণ রোগীদের সেবা পৌঁছে দিতে আয়োজিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।
Covid Volunteers Bangladesh এর কিছু নব্য প্রস্তুতিসমূহঃ
(১) ফ্রন্টলাইনারদের জন্য খাবার অর্ডার করার প্রক্রিয়াকে সহজলভ্য করতে গত তিন মাসের চেষ্টায় এবং অধ্যবসায়ে তৈরি করা হয়েছে একটি এন্ড্রয়েড আ্যপ। এপের মধ্যে আরো দুটি ইন্টারফেস রয়েছে, ডাক্তারদের আইসোলেশন স্পেস এর আপডেট এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য।
(২) খাবারের মূল্য অনেকটা বেড়ে যায় ডেলিভারির খরচের কারণে। সংগঠনটির প্রায় ১২০০ সেচ্ছাসেবক, যারা সবাই মেডিকেল শিক্ষার্থী তাদের সহায়তায় চিকিৎসকদের কাছে খাবার ডেলিভারি করা হবে বিনা খরচে।
(৩) লাঞ্চ এবং ডিনারের খাবারের মেন্যু তৈরি থেকে শুরু করে রান্না করা, অর্ডার প্রসেস থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত, সম্পূর্ন নিয়ন্ত্রন করবে মেডিকেল শিক্ষার্থী এবং ডাক্তাররা। তাই, সেফটি এবং কোয়ালিটির নিশ্চয়তা এখানে শতভাগ।
(৪) এটিকে তাঁরা একটি সম্পূর্ণ অলাভজনক ব্যবসা হিসেবে মনে করেন কারণ এই সম্পূর্ণ কাজে সামান্য যে প্রফিট মার্জিন থাকবে, সেটা সেচ্ছাসেবকদের প্রটেক্টিভ ইকুইপমেন্ট ক্রয় করা এবং সাপ্লাই করাতেই ব্যয় হয়ে যাবে।
(৫) সারা বাংলাদেশের প্রায় সব জেলায় সংগঠনটির সেচ্ছাসেবকরা ছড়িয়ে আছেন। তাই প্রথমে ঢাকা থেকে শুরু করে পরবর্তীতে প্রতিটি জেলায় এই সেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজেক্টের প্রয়োজনীয়তা সমূহঃ
(১) বিভিন্ন হাসপাতালে খাবার সরবরাহের অনুমোদন।
(২) ডেলিভারি প্রক্রিয়ায় কিছুক্ষেত্রে ট্রান্সপোর্ট সাপোর্ট।
(৩) অ্যাপ প্রতিনিয়ত ডেভেলপ করতে একটি বিশাল অংক খরচ হয়। সম্পূর্ণ নিজের টিউশনির খরচ দিয়ে তৈরি করা সংগঠনটির একজন শিক্ষার্থীর এন্ড্রয়েড এপটির ডেভেলপিং এর জন্য বাকি খরচ চালিয়ে নেওয়া কষ্টসাধ্য একার পক্ষে। তাই আ্যপ ডেভেলপিং এর জন্য সহযোগিতা প্রয়োজনীয়।

কোভিড মহামারীর শুরু থেকে Covid Volunteers Bangladesh ডাক্তার এবং সাধারণ মানুষের জন্য কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। সরকারের আইসিটি ডিভিশন থেকেও স্বীকৃতি পেয়েছেন তারা।
চিকিৎসক সমাজ তথা সম্মোখযোদ্ধাদের জন্য বড় কিছু করার প্রচেষ্টা এবং লক্ষ্য নিয়ে সকলের দোয়া এবং ভালবাসায় এগিয়ে যাওয়ার লক্ষ্য Covid Volunteers Bangladesh সংগঠনটির।
তাদের Stand For Hero ক্যাম্পেইনে অংশগ্রহণে https://www.facebook.com/covidvolunteersbd/ পেইজ এ যোগাযোগের অনুরোধ করা হয়।
দেশের এই ক্রান্তিকালে ভবিষ্যত চিকিৎসক হিসেবে মেডিকেল শিক্ষার্থীদের নেয়া এই উদ্যোগ দেশের মানুষের মাঝে আশার আলো দেখাচ্ছে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।