মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
চ্যারিটি

মনপুরায় দুঃস্থ ও অসহায়দের মাঝে সন্ধানীর শীতবস্ত্র বিতরণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ জানুয়ারি ২০২১, ১০:৩৫ · ১ মিনিটে পড়ুন
মনপুরায় দুঃস্থ ও অসহায়দের মাঝে সন্ধানীর শীতবস্ত্র বিতরণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জানুয়ারি, ২০২১, বুধবার

“উষ্ণতার ছোঁয়ায়, মানবতার সেবায়
সদা পাশে আছি, মোরা সন্ধানী”

মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সবারই নৈতিক দায়িত্ব। সেইসাথে, দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে সেই সমস্ত নিরুপায় পথ মানবদের যাদের বসবাসের ঠিকানা নেই, নেই শীতের প্রকোপ থেকে বাঁচবার মতো শীতবস্ত্র ।

তীব্র এই শীতে অসহায়দের মাঝে প্রতিবারের মত এবারও সন্ধানী কেন্দ্রীয় পরিষদ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ।

তারই ধারাবাহিকতায় প্রচন্ড শীতে ভোলা জেলার মনপুরা দ্বীপ ব্যাপী মানুষের মাঝে চার দফায় শীতবস্ত্র বিতরণ করেছে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ। গত ২ জানুয়ারি, শনিবার ১ নং মনপুরা ইউনিয়ন, ২ নং হাজিরা হাট ইউনিয়ন, ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন, ৩ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে এই কর্মসূচি চালানো হয়।

সন্ধানী কেন্দ্রীয় পরিষদের পক্ষ হতে সেখানে উপস্থিত ছিলেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের বর্তমান সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল আলম, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল কবির জিসান, উপদেষ্টা রাজীব আহসান সুমন, উপদেষ্টা ডা. সাব্বির আহমেদ, ডা. তাজ, উপদেষ্টা রূপন দত্ত, উপদেষ্টা ডা.মন্জুরুল হক তাহির।

একই ধারাবাহিকতা বজায় রেখে দেশের বিভিন্ন প্রান্তে শীতার্ত মানুষদের দ্বারে দ্বারে পৌঁছে যাওয়ার দৃঢ় প্রত্যয় সন্ধানী কেন্দ্রীয় পরিষদের ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো সন্ধানী

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ ডিসেম্বর, ২০২০, রবিবার দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে সেই সমস্ত নিরুপায় পথ মানবদের যাদের বসবাসের ঠিকানা নেই, নেই শীতের প্রকোপ থেকে বাঁচবার মতো শীতবস্ত্র। সেইসব মানুষের…

২৬ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

‘প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক’- এর আয়োজনে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুলাই ২০২০, বৃহস্পতিবার করোনা ভাইরাসের ব্যাপকতায় এক সংকটময় অবস্থায় থমকে আছে দেশের সার্বিক অবস্থা। এই মহামারির শুরু থেকে আজ অব্দি সম্মুখ যোদ্ধা হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যকর্মীরা। আর এই ফ্রন্টলাইনারদের পাশে থেকে…

২৩ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সেবা

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার কোভিড- ১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেন অতীব জরুরি। অক্সিজেনের অভাবে অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কিশোরগঞ্জে কোভিড- ১৯ আক্রান্ত স্বাস্থ্যগত জটিল অসহায় রোগীদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহসহ অন্যান্য সাপোর্ট দিতে অক্সিজেন…

১৬ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।