মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

১০ টাকায় সর্বোচ্চ সেবা দিচ্ছে জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ১০:০১ · ২ মিনিটে পড়ুন
১০ টাকায় সর্বোচ্চ সেবা দিচ্ছে জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল
লেখার আকার

বুধবার, ০৯ জানুয়ারি, ২০২৫

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইওএইচ) শয্যা স্বল্পতা সত্ত্বেও দরিদ্র চক্ষু রোগীদের জন্য আশীর্বাদ হয়ে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা প্রদান করছে।

শের-ই-বাংলা নগরের চক্ষু হাসপাতালটি প্রতিদিন প্রায় তিন হাজার রোগীকে আউটডোর চিকিৎসা প্রদান করে এবং এখানে যেকোনো ধরনের জটিল চোখের সার্জারি করা হয়। যদিও অনেক রোগী শয্যা সংকটের জন্য ভর্তি হতে পারেন না।

হাসপাতালটিতে ২৫০টি শয্যা রয়েছে, যার মধ্যে ১২৮টি বিনামূল্যের শয্যা এবং ৮৮টি শয্যা ও ৩৪টি কেবিন ফি-এর বিনিময়ে পাওয়া যায়। রোগীদের প্রতি এসি কেবিনের জন্য ৮৭৫ টাকা থেকে ১ হাজার ১৭৫ টাকা এবং নন এসি কেবিনের জন্য ৪৭৫-৫৭৫ টাকা দিতে হয়।

হাসপাতালের জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আউটডোর রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। নামমাত্র ১০ টাকা টিকিটে রোগীরা চোখের চিকিৎসা নিতে পারেন।

এনআইওএইচ’র পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, “চক্ষু হাসপাতাল অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত চিকিৎসা সেবার জন্য দেশ-বিদেশে সুপরিচিত। হাসপাতালে ১০ টাকার টিকিট কিনে চোখের সব ধরনের চিকিৎসা ও অপারেশন করা হয়।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, শয্যা ২৫০ থেকে বাড়িয়ে ৫০০ করার কাজ চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা জমা দেয়া হয়েছে। হাসপাতালে এক্স-রে, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, ইসিজি, সিটি স্ক্যান এবং আল্ট্রা সোনোগ্রামসহ শতভাগ পরীক্ষা করা হয়।এ হাসপাতালে ৯টি বিভাগ রয়েছে। এগুলো হলো ছানি, কর্নিয়া, গ্লুকোমা, রেটিনা, অকুলোপ্লাস্টিক, পেডিয়াট্রিক অপথালমোলজি, নিউরো-অপথালমোলজি, কমিউনিটি অপথালমোলজি এবং ভিশন।

এছাড়াও প্রতিদিন প্রায় ৬০ জন রোগীর ছানি অপারেশন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল চিকিৎসা বিনামূল্যে দেওয়া হয়। অস্ত্রোপচারের সময় ওষুধও বিনামূল্যে দেওয়া হয়। একইসাথে চোখের লেন্সও বিনামূল্যে দেওয়া হচ্ছে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।