বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

র‍্যাব পরিচয়ে মেডিকেল শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ!

মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে র‍্যাব পরিচয়ে বাস থামিয়ে বাসের এক স্টাফ ও এক মেডিকেল ছাত্রকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। মারধরে বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র সাকলাইন মাহমুদ রাহিমের কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় গতকাল সোমবার (০৬ জানুয়ারি) সাকলাইনের বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বরাতে জানা যায়, গত শনিবার (০৪ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে সাদা রঙয়ের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১২-৮৬৩৯) দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। পরে ঢাকা থেকে দোহারগামী আরাম পরিবহনের একটি বাসকে থামানো হয়।

বাসটিতে সাদা পোশাকে তিন জন উঠে নিজেদেরকে র‍্যাব সদস্য বলে পরিচয় দেন। চালকের ঠিক পেছনের সিটে বসা ভূইয়া মেডিকেল কলেজের ছাত্র সাকলাইনকে তারা হ্যান্ডকাপ পরিয়ে বাস থেকে নামানোর চেষ্টা করেন। তবে সাকলাইন বাস থেকে নামতে অস্বীকৃতি জানালে তারা তাকে মারধর শুরু করে। এ সময় বাসটির স্টাফ আল আমিন প্রতিবাদ করলে সাদা পোশাকধারীরা দুই জনকেই বাস থেকে নামিয়ে চোখ বেঁধে গাড়িতে তুলে মাওয়ার দিকে রওনা হয়।

এ সময় সাকলাইনের কাছে জানতে চাওয়া হয়, সে ঢাকার তাঁতীবাজার থেকে বাসে উঠেছে কিনা? সাকলাইনের বাসা ধানমন্ডি এবং সে গুলিস্থান থেকে বাসে ওঠার কথা বললে র‍্যাব পরিচয়ধারীরা সাকলাইনের ব্যাগ চেক করে। সাকলাইন ব্যাগ খুলে বই ও তার পরিচয়পত্র দেখালে তারা তাকে গুলি করার ভয় দেখায়। একপর্যায়ে সাকলাইন ও আল আমিনকে পদ্মাসেতু টোল প্লাজার সামনে নামিয়ে দেয়া হয়। সেখান থেকে রাত ১২টার দিকে তারা শ্রীনগর আসেন।

ভুক্তভোগী শিক্ষার্থী সাকলাইন গণমাধ্যমকে বলেন, “মারধরে বাম কানের পর্দা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কেন উঠিয়ে নিলো, তা বুঝতে পারছি না। আমাদের কাছ থেকে র‍্যাব পরিচয়ধারীরা কোনো টাকা-পয়সা ও মোবাইলফোন নেয়নি। আগামী ৮ জানুয়ারি আমার পরীক্ষা। এখনো ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি।”

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-১০ ভাগ্যকূল ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, “ওই সময় তাদের কোনো গাড়ি হাঁসাড়া এলাকায় টহলে ছিল না।”

শ্রীনগর থানার ওসি মো. কাইয়ূম উদ্দিন চৌধুরীও গণমাধ্যমকে বলেছেন, “ওইদিনই ঘটনাটি আমাকে জানানো হয়েছিল। সোমবার দুপুরে মেডিকেল ছাত্র সাকলাইনের বাবা বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়েজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।