মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
ইভেন্ট নিউজ

হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালে, দিনব্যাপী পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস

ওয়েব টিমপ্রকাশ: ৩ অক্টোবর ২০১৮, ৪:৪৫ · ২ মিনিটে পড়ুন
হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালে, দিনব্যাপী পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস
লেখার আকার

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখা, সিডিসি’র উদ্যোগে এবং চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন “প্ল্যাটফর্ম” এর সার্বিক সহযোগিতায় ২৯ সেপ্টেম্বর,শনিবার,২০১৮ সারাদেশের প্রায় ৪৫ টা মেডিকেল ও ডেন্টাল কলেজে এক যোগে পালিত হয় ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’২০১৮ ।

এরই ধারাবাহিকতায় জলাতঙ্ক রোগ নিয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে “জলাতঙ্কঃ অপরকে জানান, জীবন বাঁচান” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে “বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৮” পালন করা হয়।

উক্ত কর্মসূচীর মধ্যে দিনের প্রথমভাগে সকাল ৯:৩০ মিনিটে মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের সমন্বয়ে একটি র‍্যালি বের হয়।

র‍্যালি উদ্বোধন করেন হলি ফ্যামিল মেডিকেল কলেজ- এর সম্মানিত প্রিন্সিপাল অধ্যাপক ডা.মেজর জেনারেল এইচ আর হারুন স্যার। সাথে আরো ছিলেন ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. দৌলতজ্জামান স্যার।

প্রোগ্রামের শেষ পর্বে সাধারণ মানুষের মাঝে সচেতনতার লক্ষ্যে সকাল ১০ঃ৩০ থেকে ১২ঃ০০ টামেডিকেল কলেজের আউটডোরে সচেতনতামূলক কাউন্সিলিং ও সিগনেচার ক্যাম্পেইন পরিচালিত হয়। এই প্রোগ্রাম প্রায় ৩৫০ জন মানুষকে কাউন্সিলিং করা হয় ও ২০০ জন মানুষকে সিগনেচার ক্যাম্পেইনের আওতাভুক্ত করা হয়।

এই পর্ব পরিচালনার জন্য হলি ফ্যামিলি মেডিকেল কলেজ, প্ল্যাটফর্ম প্রতিনিধি সোনালী সাহা মুন এর নেতৃত্বে অংশ নেয়।

পরিশেষে সোনালী সাহা মুন সবাইকে প্রোগ্রাম নিয়ে ধন্যবাদ জানিয়ে পুরো কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।