মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

স্বয়ংসম্পূর্ন জরুরী বিভাগ ও দুই শিফটে অপারেশন থিয়েটার চালুর নীতিমালা করছে-স্বাস্থ্যঅধিদপ্তর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ আগস্ট ২০১৭, ৯:২২ · ২ মিনিটে পড়ুন
স্বয়ংসম্পূর্ন জরুরী বিভাগ ও দুই শিফটে অপারেশন থিয়েটার চালুর নীতিমালা করছে-স্বাস্থ্যঅধিদপ্তর
লেখার আকার

দেশের সব সরকারি হাসপাতালে স্বয়ংসম্পূর্ণ জরুরি বিভাগ স্থাপন ও দুই শিফটে অপারেশন থিয়েটার চালুর নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে প্রধান করে এ কমিটিতে স্বাস্থ্য অধিদফতর এবং বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সদস্য হিসেবে থাকবেন। বিশেষায়িত ও মেডিক্যাল কলেজ হাসপাতালসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতালে আধুনিক জরুরি বিভাগ চালু করতে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতিসহ কার্যপরিধি নির্ধারণের জন্য কমিটিকে ‘ইমার্জেন্সি প্রটোকল’ প্রণয়নের সুপারিশ ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

সোমবার (৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি হাসপাতালে ইমার্জেন্সি প্রটোকল, অপারেশন থিয়েটারে দুই শিফট চালু এবং ঝুঁকি ভাতা বণ্টন নীতিমালা’ সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের সরকারি হাসপাতালগুলোতে অত্যাধুনিক ও স্বয়ংসম্পূর্ণ জরুরি বিভাগ স্থাপনের লক্ষ্যে ‘ইমার্জেন্সি প্রটোকল’ এবং দুই শিফট অপারেশন থিয়েটার চালু করতে দুটি নীতিমালা প্রণয়নে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

হাসপাতালে রেডিওথেরাপি, এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা সংশ্লিষ্টদের জন্য ‘ঝুঁকি ভাতা’ বণ্টন নীতিমালা প্রণয়নের জন্য অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে প্রধান করে আরও একটি কমিটি গঠন করে এ সংক্রান্ত সুপারিশ দ্রুত উপস্থাপন করার জন্যও নির্দেশ দেন মন্ত্রী।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।