সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্কয়ার হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ ভাইরাল, সত্য উন্মোচন করলেন সেই চিকিৎসক


স্কয়ার হাসপাতালে মোঃ নাসিরুদ্দিন নামের একজন লিভার ট্রান্সপ্ল্যান্টের রোগী ভুল চিকিৎসার শিকার হয়ে মৃত্যু শয্যায় আছেন বলে ফেসবুকে একটি ভিডিও বার্তায় অভিযোগ করেছেন তার মেয়ে শামীমা আহমেদ।

রোগী নাসিরুদ্দিনের মেয়ে শামিমা আহমেদ স্কয়ার হাসপাতালে অনিয়ম, অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলেন। তিনি বলেন, ‘ভুল চিকিৎসার’ কারণে তার বাবা বর্তমানে মৃত্যুশয্যায়।

কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুখ খুলেছেন স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের বিশেষজ্ঞ ডা. শুভদীপ চন্দ।

শুভদীপ চন্দ বলেন, ‘উনি লিভার ট্রান্সপ্লান্টের রোগী। গতবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। ক্রিয়েটিনিন পাঁচের উপর ও ফুসফুসে পানি জমায় কনসালটেন্ট সাহেব ডায়ালাইসিস করতে বলেন। তারপর মাথাব্যাথা ও কিছুটা ডিজওরিয়েন্টেড সমস্যার জন্য একজন নিউরোলজিস্টকে রেফার করেন৷

তিনি এসে ব্রেনের এমআরআই করতে বলেন। রোগীর স্ত্রী এমআরআই করাবেন না বলে জানান। এটি ডকুমেন্টেশন করা হয় এবং ছুটির কাগজে পেশেন্ট পার্টির অনিচ্ছার কথা লিখেও দেয়া হয়। ’

তিনি বলেন, এরপরে আবার স্কয়ারে আনার পর রোগীর স্বজনেরা ইমেজিং করাতে রাজি হন। সেখানে দেখা যায়, ব্রেনে বড় রক্ত জমাটবাধা স্ট্রোক।

তিনি বলেন, ‘উনি (রোগী) এখন স্কয়ারেই ভর্তি আছেন। ভাবছি, এটা কত সহজ—আলোড়ন সৃষ্টি করা। পুরো ভিডিওতে তিনি (রোগীর মেয়ে) দায়ী করলেন ডায়েলাইসিসকে। এটা কী রোগীর স্বজনদের সিদ্ধান্ত, ডায়েলাইসিস লাগবে কিনা! তিনি (রোগীর মেয়ে) বারবার বলছিলেন, ব্রেন সিটিস্ক্যান কেন করা হলো না; অথচ তাদের অনিচ্ছার কারণেই তা করা হয়নি। সেটা স্বাক্ষরসহ ডকুমেন্ট আছে। তিনি বোঝাতে চাচ্ছিলেন, ডায়েলাইসিসের জন্যই স্ট্রোক হয়েছে। ডায়েলাইসিস দিয়ে কি ইস্কেমিক স্ট্রোক ঘটিয়ে ফেলা সম্ভব?’

তিনি বলেন, আজ তিনি লিখছেন, কাল হয়তো তার চাকরি থাকবে না। আর এ কারণে প্রকৃত সত্যগুলো কখনো প্রকাশ পায় না। কিন্তু এখানে একজন জ্যেষ্ঠ চিকিৎসকের সুনাম জড়িত। চুপ করে থাকাটা অন্যায়।

স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিশেষজ্ঞ আরও বলেন, ‘একজন ডাক্তারের ক্যারিয়ারে প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দেয়া খুব সহজ। একইভাবে একজন ডাক্তারের ক্যারিয়ার বিল্ডআপ করা খুব কঠিন। আবেগ দিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌছানো খুব সহজ, যুক্তি দিয়ে সেটি প্রতিষ্ঠিত করা কঠিন। হুট করে একজনকে শত্রু বানিয়ে দেয়া খুব সহজ। তবে সঠিক শত্রুকে চিহ্নিত করা খুব কঠিন। খুব সহজ এক ভিডিও ভাইরাল করা, খুব কঠিন সে ভাইরাসকে অসুখ বানানো থেকে বিরত রাখা।’

নিউজ/বাংলাদেশটুডে

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।