বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অনুষ্ঠিত হলো ”ভালো খাবো ভালো থাকবো” কর্মসূচি

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন ২০২১, বুধবার

প্রত্যেক মানুষ তার স্বপ্নের সমান বড়। আর শুধু স্বপ্ন দেখলেই হবে না সেটা পূরণ করতে জানতে হবে। আর স্বপ্নপূরণের জন্য শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকতে হবে। বর্তমান কিশোর-কিশোরীরা ভালো থাকার জন্য কি ধরনের খাবার খাচ্ছে আর সেটা তাদের শারীরিক এবং মানসিক সুস্থতার উপর কি রকম ভূমিকা রাখছে এইসব বিষয়েকে সামনে রেখে ২০১৯ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযান শুরু হয় ‘ভালো খাবো, ভালো থাকবো’ কর্মসূচির। সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশনের (গেইন) আয়োজনে প্রতি বছর জনসচেতনতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবারের মত এবছরেও অনুষ্ঠিত হয় ভালো খাবো, ভালো থাকবো’ কর্মসূচি। গত মঙ্গলবার (৮ জুন) সকাল দশটায় রাজধানীর লেকশোর হোটেলে ‘ভালো খাবো ভালো থাকবো’ শ্লোগানকে সামনে রেখে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস (এনএনএস) এর আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (পুষ্টি) ডা. নন্দলাল সূত্র ধরের উপস্থাপনায় এবং লাইন ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন, বিশিষ্ট লেখক আনিসুল হক, অভিনেত্রী জয়া আহসান, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, তেঁজগাও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ।

কর্মশালায় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। আমরা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যেসব খাবার গ্রহণ করছি, তার পুষ্টিমান কতটুকু? আসলে আমরা পুষ্টিকর খাবার খাচ্ছি না। খাবার হবে রঙধনুর মতো, বিভিন্ন রঙের সমাহার। একইভাবে খাবারে পুষ্টিমান থাকতে হবে এবং সুষম খাবার গ্রহণ করতে হবে। আর এক্ষেত্রে স্কুলের শিক্ষার্থীদের থেকেই এই প্রোগ্রাম বাস্তবায়ন শুরু প্রয়োজন। স্কুলগুলোতে কিশোর- কিশোরীদের স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত ও সচেতন করা প্রয়োজন। এইদিক বিবেচনা করে আমি আমার সাভার উপজেলায় স্কুলে, স্কুলে প্রোগ্রামটি বাস্তবায়ন করার প্রস্তাব করছি।”

ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (পুষ্টি) ডা. নন্দলাল সূত্রধর জানান, খুব শীঘ্রই ‘ভালো খাবো ভালো থাকবো’ প্রোগ্রাম শুরু হবে। দেশের সেরা, সেরা ব্যক্তিত্বদের উপস্থাপনায় মিডিয়া সহ অধিকাংশ উপজেলায় এই কার্যক্রম শুরু হবে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা তার উপজেলায় এই কার্যক্রম শুরুর গুরুত্ব উল্লেখ করেছেন। অন্যরাও যে সকল প্রস্তাব রেখেছেন তা কার্যকরে উদ্যোগ নেয়া হবে। ডা. সায়েমুল হুদা সহ সকলকে তাদের এ সংক্রান্ত প্রস্তাবনার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।