বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্কিল ডেভেলপমেন্ট এবং আমরা ডাক্তার সমাজ

লেখকঃ ডাঃ মারুফুর রহমান অপু

হতাশার কথা দিয়ে শুরু করি। এবারের ৩৩তম বিসিএস এ নিয়োগ প্রাপ্ত ডাক্তারদের অনেককেই দেখলাম “মুরাদ টাকলা”! শুধু ৩৩তম বিসিএস নয়, পূর্বতন বিসিএস অথবা নন বিসিএস ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট অনেককেই টাকলামি করতে দেখেছি এই ফেসবুকে। ডাক্তারির মত একটি প্রতিযোগীতামূলক সম্মানীয় পেশায় মেধাবীরাই আসে বলে বিশ্বাস করি, আর বিসিএস ক্যাডার মানে বাংলাদেশের “প্রথম শ্রেনী”র সরকারি কর্মকর্তা, এই কথাটি কতটা অর্থবহ সেটাও বোঝা উচিত। এরকম অবস্থায় যদি কেউ লেখে, “i want good posting, dhaka posting, how tell me, who contac” অথবা যদি লেখে “amer pet betha, ki osud kabo bolen” তাহলে কেমন লাগে বলুন। আমাদের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়ায় চিন্তা করুন।

৫টা বছর ইংরেজী মাধ্যমে মেডিকেলের মত একটি কঠিন কোর্স আমরা শেষ করে এসেছি কিংবা করব, তারপরেও যদি আমাদের ভাষার অবস্থা এমন হয় তাহলে বুঝতে হবে আমরা এর যোগ্য নই। সাধারন ইংরেজীর কথা বাদ দিলাম, মেডিকেল টার্ম লেখতেও অনেকে অনেক ভুল করে দেখেছি। এসব করে কিভাবে আমরা ডাক্তারি পাশ করে বের হয়ে আসছি?!

ভাষার কথা বাদ দিন, ইংরেজীতে একটা এপ্লিকেশন লিখতে বললে, “এই দেখি তুই কি লিখছিস, এই লাইনের পর কি হবে” ইত্যাদি কথা তো শোনাই যায়, এমনি বাংলাতেও দরখাস্ত লেখতে গেলে হিমশিম খেতে হয়।

কম্পিঊটার চালাবে কম্পিঊটার ইঞ্জিনিয়াররা, আমারতো শুধু মোবাইলে একটু ফেসবুক থাকলে হবে। এরকম ধারনা আছে অনেক অনেক ডাক্তারের। ফেসবুক একাউন্ট আছে, অথচ ইমেইল আর জিমেইল এর পার্থক্য কি সেটাই অনেকে জানেন না। বুড়ো প্রফেসরদের কথা বাদ দেই। আমরা যারা টেকনোলজির বিবর্তনের যুগে জন্মেছি তাদের কি এমন ধারনা থাকা মানায়?

বহির্বিশ্বে আমরা তাকাই না, ভুল বল্ললাম তাকাই শুধু কে কত টাকা বেতন পায়, আর কোথায় ফুর্তি করে সেদিকে তাকাই। সেসব দেশের এডুকেশন সিস্টেম, প্রফেশনালিজম কে আমরা ফলো করি না। করলে দেখতে পেতাম সেখানে টেকনলজির ব্যাবহার সব পেশায় কি চমতকারভাবে বিদ্যমান। প্রেসক্রিপশন লেখা, ভিডিও কনফারেন্স, মেইল ডিসকাশন, অনলাইন লেকচার, টেলিমেডিসিন ইত্যাদি কত কিছু আছে। সব বাদ দিলেও স্বাভাবিক যোগাযোগ, দৈনন্দিন কাজ কর্ম ঠিকভাবে করার জন্যেওতো নূন্যতম টেকনলজি জানা দরকার।

আসুন প্রফেশনালিজম এর কথায়। একজন স্মার্ট ডাক্তারের কথা চিন্তা করুন। পোশাকে আশাকে প্রফেশনাল লুক, সাদা ধবধবে একটি সুন্দর এপ্রোন, বুকের কাছে নেমপ্লেট, কোন কনফারেন্সে চমৎকার বাচনভঙ্গিতে প্রেজেন্টেশন দিচ্ছেন। আরেকজনের কথা চিন্তা করুন ঘুম থেকে উঠে যে জামা পরে ঘুমিয়েছিল সেটা পরেই, কালির দাগ লাগা একটা ময়লা এপ্রোন পরে ডিউটিতে চলে এসেছে… এই দুজনের মধ্যে কাকে রোগীর লোকেরা “ব্রাদার, এই যে, ভাতিজা,” ইত্যাদি বলে সম্বোধন করবে আর কাকে ডাক্তার সাহেব বলে সম্বোধন করবে বলুন তো? কাকে অধস্তনরা মান্য করবে আর কাকে বন্ধুবর ভেবে ঢিলামি করবে বলুন তো। প্রেজেন্টেশন তো দূরে থাকুক ভরা মজলিসে নিজের সম্পর্কে দুটো কথা বলতে দিলেও দেখা যাবে একজন আরেকজন কে ঠেলছে।

সুতরাং একজন ডাক্তারের সম্মান আমরা নিজেরাই কিভাবে নস্ট করছি সেটা স্পস্ট। এগুলো সম্পর্কে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে। নিজের সম্মান রক্ষায় নিজেকে আগে সম্মান পাবার যোগ্য করতে হবে। স্টূডেন্ট থাকা অবস্থায় শুধু গাইড আর টেক্সট বই মুখস্ত করে পাশ করে আসলে হবে না। সৃজনশীলতার চর্চা করতে হবে। দেশী বিদেশি অনলাইন অফলাইন হেলথ ম্যাগাজিন পড়তে হবে, লিখতে হবে। অনলাইন অফলাইন বিভিন্ন কোর্স করে রাখতে হবে (যেমন IELTS, Research Methodology, Technical Wriiting, Online course: Coursera.com ইত্যাদি)। গণসংযোগ ভীতি দূর করতে হবে বিভিন্ন কনফারেন্সে অংশ নিয়ে, গ্রুপে কাজ করে। টেকনলজিকে আয়ত্ব করতে হবে নিজের পড়াশুনা, ক্যারিয়ার গঠনে। এগুলো করে দেখি আমরা, এরপর দেখুন মানুষ আমাদের সম্মান দেয় কিনা, নন মেট্রিক সাংবাদিক আমাদের সামনে এসে দাড়াতে পারে কিনা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

3 thoughts on “স্কিল ডেভেলপমেন্ট এবং আমরা ডাক্তার সমাজ”

  1. পোষাক পরিচ্ছদের মাধ্যমে চিকিৎসকরা কিভাবে নিজেদের মর্যাদাহানী করছে সেটার কথা বলা হলো। কিন্তু অনৈতিক কাজের মাধ্যমেও যে চিকিৎসকরা নিজেদের মর্যাদা নষ্ট করছে সে বিষয়টা আলোকপাত করলে ভালো হতো।

    1. @কামরুল ভাই সব কথা এক জায়গায় বলে ফেললে তো হবে না, ওই টপিকেও আগামী লেখা প্রকাশিত হবে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।