মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনার দ্বিতীয় ধাক্কার প্রভাব পড়েছে পদ্মা সেতুর প্রকল্পে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ ডিসেম্বর ২০২০, ১১:২৩ · ২ মিনিটে পড়ুন
করোনার দ্বিতীয় ধাক্কার প্রভাব পড়েছে পদ্মা সেতুর প্রকল্পে
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৮ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২০

করোনার দ্বিতীয় ধাক্কার প্রভাব পড়েছে পদ্মা সেতুর প্রকল্পে। গড়ে প্রতি ১০০ জনের পরীক্ষায় ৫০ জনেরই করোনা শনাক্ত হচ্ছে বলে তথ্য দিয়েছে সেতু বিভাগ। আক্রান্ত দেশী-বিদেশী প্রকৌশলী ও শ্রমিকদের আইসোলেশনে রাখায় দেখা দিয়েছে কর্মীসংকট। করোনার কারণে এই পর্যন্ত সেতুর কাজ ৩০-৩৫ ভাগ কম হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।

জাজিরা থেকে মাওয়া, পদ্মার দুই প্রান্তের সংযোগ এখন সময়ের ব্যাপার। দুরন্ত নদীর বুকে শোভা হয়ে দাঁড়িয়ে আছে কোটি বাঙালির গর্বের প্রতীক পদ্মা সেতু। ২০১৪ সালে কাজ শুরুর পর নানা প্রতিবন্ধকতায় পড়েছে এই প্রকল্প। অর্থায়ন থেকে বিশ্বব্যাংককে সরে যাওয়া থেকে শুরু করে পাইলিং জটিলতা, তীব্র স্রোত, বিপুল পলি। সব জটিলতা মোকাবিলা করা গেলেও মার্চ মাসে বাধা হয়ে দাঁড়ায় করোনা।

padma shetu

প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর প্রেস কোম্পানির ৩৩২ প্রকৌশলী ও টেকনিশিয়ান ফেব্রুয়ারিতে ছুটি কাটাতে যেয়ে আটকা পড়েন চীনে। এতে কাজের গতি কমলেও সেপ্টেম্বর থেকে আবার বাড়ছিল। তবে এবার বাধা হয়ে দাঁড়িয়েছে করোনার দ্বিতীয় ধাক্কা।

প্রকল্প এলাকার সংক্রমণ ঠেকাতে দেশী-বিদেশী প্রকৌশলী ও শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। তারপরেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে প্রকল্প পরিচালক বলছেন, দ্বিতীয় ধাক্কার চেয়ে প্রথমবার প্রকল্পের কাজে বেশী ক্ষতি হয়েছে।

শুক্রবার ৪০ নম্বর স্প্যান বসানো সেতুর ৬ কি.মি. এখন দৃশ্যমান। আর মাত্র একটি স্প্যান বসানো বাকি। নভেম্বর পর্যন্ত মূল সেতুর অগ্রগতি ৯১ ভাগ, নদীশাসন ৭৬ ভাগ এবং সার্বিক অগ্রগতি ৮২.৫ শতাংশ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।