মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আজকাল চোর বেশি ধরা পড়ে না, তাই ডাক্তার মেরে মাথা ঠান্ডা করার আইনগত স্বীকৃতি দেয়া হোক!

১. ভুল চিকিৎসার অপরাধে বরিশালে একজন চিকিৎসককে অপারেশন থিয়েটার থেকেই গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
২. ভুল চিকিৎসা দেয়ার অভিযোগে চাঁদপুরে একজন চিকিৎসককে মাথা ফাটিয়ে দিয়েছে রোগীর স্বজনেরা। 
৩. ভুল চিকিৎসা দেয়ায় চট্টগ্রামে একজন ম্যাজিস্ট্রেট ডিউটি ডাক্তারকে লাঞ্ছিত করে এবং টেলিফোন সেট ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। 

গত দু-একদিনে বিভিন্ন পত্রিকার খবর এগুলো। “ভুল চিকিৎসা” শব্দটি এখন খুবই জনপ্রিয় কারন এটা ব্যাবহার করে খুব সহজেই চিরকালের গোবেচারা ডাক্তারদের উপর চোটপাট দেখানো যায়। না ভুল চিকিৎসা ক্যানভাসার, স্বপ্নে পাওয়া বটিকা বিক্রেতা, ঝাড়ফুকওয়ালা, কিংবা ফার্মেসির দোকানদারেরা করে না। একমাত্র পাশ করা লাইসেন্সপ্রাপ্ত ডাক্তারেরেয়াই ভুল চিকিৎসার ধারক ও বাহক এবং এটি ধরতে পারে সমাজের যেকোন শ্রেনীর, যেকোন পেশার মানুষ! তাই আইন আদালতের তোয়াক্কা না করে, রোগী মরলে কিংবা অসুস্থ হলেই দে দুই ঘা, ব্যাটা হাসপাতালে সবাই অসুস্থ তুই ডাক্তার একা সুস্থ থাকবি কেন?!

শনিবার সকাল ৮টায় চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মুন্সীবাড়ির শামছুল হক মুন্সী (৬৮) কে ওই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যায় ভুগছিলেন। ওইদিন তাকে হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আশিষ পান্ডে রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার করেন। কিন্তু রোগীর আত্মীয় স্বজন তাকে ঢাকায় না নিয়ে ওই হাসপাতালে রেখেই চিকিৎসার জন্য সময় ব্যয় করলে রোগীর অবস্থা আরো আশঙ্কাজনক ধারণ করে। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।


এদিকে রোগীর আত্মীয়-স্বজন এই খবর পেয়ে বেপরোয়াভাবে চাঁদপুর রয়েল হাসপাতালে ব্যাপক ভাংচুর এবং কর্তব্যরত ডাক্তারকে তৃতীয় তলা থেকে মারতে মারতে এক পর্যায়ে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময়ও রোগীর আত্মীয়-স্বজন ও বহিরাগত সন্ত্রাসীরা ওই ডাক্তারকে টেনে হেঁচড়ে ২য় তলায় নামিয়ে আনেন। সেখানে ডাক্তারকে মাটিতে পড়ে থাকা অবস্থায় বেদম মারতে থাকলে পুরো হাসপাতালের মেঝে ডাক্তারের রক্তে রঞ্জিত হয়ে যায়। পরে ডা. আশিষ পান্ডেকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্যে চাঁদপুর আড়াইশ’ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।


অন্যদিকে ওই রোগীর আত্মীয়-স্বজনরা এমনই বেপরোয়া হয়ে যায় যে, তারা এর আগে চাঁদপুর আড়াইশ’ শয্যার জেনারেল হাসপাতালেও সুমন নামে এক অ্যাম্বুলেন্স ড্রাইভারকেও বেদম পিটিয়ে আহত করে। এই ঘটনায় হাসপাতালের অন্যসব রোগীরা ভয়ে হতভম্ভ হয়ে এদিক সেদিক পালিয়ে যায়।

এ ঘটনায় রয়েল হাসপাতালের ম্যানেজার মাইনুদ্দিন জানান, সন্ত্রাসীরা ডাক্তারের ওপর নগ্ন হামলা শেষে হাসপাতালের স্টাফদের ওপরও হামলা চালায় এবং হাসপাতাল ভাংচুর করে অফিসের ক্যাশ ভেঙ্গে প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

সারা বাংলাদেশে রোগীর সংখ্যার তুলনায় ডাক্তার এমনিতেই অপ্রতুল। তার উপর ঈদের ছুটির সময়টাতে ১০ জন ডাক্তারের দায়িত্ব একারই সামলাতে হয় একজন নন মুসলিম ডাক্তারকে। ডাক্তারদের কোন ছুটি নেই, টানা ৪-৫ দিন তারা হাসপাতালে থেকেই ডিউটি করেন, ঈদের সময় বেশিরভাগ স্থানে খাবারের দোকানগুলোও বন্ধ থাকে, তাই খেয়ে না খেয়েও রোগী দেখে যেতে হয় দ্বায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের। অথচ এদের উপরেই আমরা চড়াও হচ্ছি। আইন কে কাচকলা দেখিয়ে, রোগীর উশৃংখল লোকজন, সন্ত্রাসী, সাংবাদিক থেকে শুরু করে পুলিশ, ম্যাজিস্ট্রেট পর্যন্ত ওটি রুমের ভেতর থেকে ডাক্তারদের টেনে হিচড়ে বের করে নিয়ে যাচ্ছে, রোগী মরেছে বলে। এদের কাছে প্রশ্ন একটাই, সৃষ্টি কর্তাই তো মৃত্যু দেন তাহলে এর পর থেকে কি সৃষ্টি কর্তার উপর হামলা করতে ঝাপিয়ে পড়বেন?

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।