মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬১২ অগ্রহায়ণ ১৪৩৩ · ১৫ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

সেরা মেডিকেল কলেজ হাসপাতাল ২০১৭ পুরস্কার পেল সোহরাওয়ার্দী, দিনাজপুর ও ঢামেকহা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ৫:৫৬ · ২ মিনিটে পড়ুন
সেরা মেডিকেল কলেজ হাসপাতাল ২০১৭ পুরস্কার পেল সোহরাওয়ার্দী, দিনাজপুর ও ঢামেকহা
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পক্ষে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহন করছেন পরিচালক ডাঃ উত্তর কুমার বড়ুয়া
লেখার আকার

গতকাল রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়েছে “স্বাস্থ্য মন্ত্রী জাতীয় পুরস্কার ২০১৭ বিতরনী উৎসব। উক্ত অনুষ্ঠানে মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগে সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থাপনায় সেরা তিন মেডিকেল কলেজ হাসপাতাল এর পুরস্কার মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর হাত থেকে গ্রহন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সারোয়ার জাহান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিঃজেঃ এ কে এম নাসির উদ্দীন।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার তত্ত্বাবধায়নে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের অধীনে ২০১৪ সাল থেকে এই পুরস্কার প্রদান চলে আসছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহ থেকে প্রতিমাসে প্রেরিত বিভিন্ন সেবার অনলাইন রিপোর্টিং এর ভিত্তিতে একটি অটোমেটিক স্কোরিং পদ্ধতির মাধ্যমে শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে প্রথমে তালিকাবদ্ধ করা হয়। এরপর প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে একটি নিরপেক্ষ প্রতিনিধি দল পরিদর্শন করে স্বাস্থ্য ব্যস্থার ৬টি বিল্ডিং ব্লক (সার্ভিস, ওয়ার্কফোর্স, ইনফরমেশন সিস্টেম, ফাইন্যান্সিং, মেডিসিন-লজিস্টিকস ও লিডারশিপ) অনুসারে স্বাস্থ্য ব্যবস্থাপনার অবস্থা পর্যবেক্ষন করে চুড়ান্ত স্কোর প্রদান করেন। এরই ভিত্তিতে ফলাফল নির্ধারিত হয় দেশসেরা প্রতিষ্ঠান সমূহের।

দেশসেরা স্বীকৃতি অর্জনে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রচেস্টা সমূহের ব্যাপারে পরিচালক ডাঃ উত্তর কুমার বড়ুয়া জানান, হাসপাতালটিতে তিনি দ্বায়িত্বগ্রহনের পর দুটি বিষয়ে সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন যার প্রথমটি হলো পরিস্কার পরিচ্ছন্নতা এবং দ্বিতীয়টি হলো “সার্ভিস উইথ স্মাইল”। তিনি জানান হাসপাতালটির পরিচ্ছন্নতাকর্মীদের তিনি বিভিন্নভাবে উতসাহীত করে কর্মস্পৃহা বাড়িয়েছেন এবং যারা নিয়মিত ভালো কাজ করেছে তাদের পুরষ্কৃত ও করেছেন। রোগীর সন্তুষ্টিই চিকিৎসক এর সন্তুষ্টি ও হাসপাতালের সাফল্য এই বিষয়টি খেয়াল রেখে তিনি স্বাস্থ্যসেবাদাতাদের রোগীদের সাথে ভালো ব্যবহার ও আন্তরিকতা প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। ফলে রোগীর সন্তুরষ্টি বেড়েছে যা হাসপাতালটিকে করেছে অনন্য ও দেশসেরা।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পক্ষে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহন করছেন পরিচালক ডাঃ উত্তর কুমার বড়ুয়া
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহন করছেন পরিচালক ডাঃ উত্তর কুমার বড়ুয়া।

এছাড়াও দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালকগণ ও নিজ নিজ অভিজ্ঞতা ব্যক্ত করে তাদের এই অর্জন এর জন্য সংশ্লিষ্ট হাসপাতালের সকল কর্মী ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন।

27752417_1989409241074071_5326318437113748870_n

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।