মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
কোয়াক হান্ট

মৌলভিবাজারে সাজাপ্রাপ্ত ভুয়া ডাক্তার পুনরায় ধরা পড়ল নবীনগরে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৯ · ২ মিনিটে পড়ুন
মৌলভিবাজারে সাজাপ্রাপ্ত ভুয়া ডাক্তার পুনরায় ধরা পড়ল নবীনগরে
ছবিতে লাল দাগে চিনহিত মোস্তাফিজুর রহমান । দুপাশে নবীনগর এসি ল্যান্ড এবং পুলিশ সদস্য গন।
লেখার আকার
ছবিতে লাল দাগে চিনহিত মোস্তাফিজুর রহমান । দুপাশে নবীনগর এসি ল্যান্ড এবং পুলিশ সদস্য গন।

ছবিতে লাল দাগে চিহ্নিত মোস্তাফিজুর রহমান । দুপাশে নবীনগর এসিল্যাণ্ড এবং পুলিশ সদস্যগণ, যাদের সাহায্যে ধরা পড়ল এই ভুয়া ডাক্তার।

আজ ১০ই ফেব্রুয়ারি,২০১৮।
একবার তাকে মৌলভীবাজারে ধরা হয়ছিল এবং সেখানে  জরিমানা সহ ২ মাসের জেলও হয়েছিল । জেল থেকে ছাড়া পেয়ে শহর বদলে গেছে নবীনগরে। গতকাল নবীনগরে তাকে আবারও গেপ্তার করা হয়। এই কুখ্যাত ভুয়া ডাক্তারের নাম মোস্তাফিজুর রহমান ওরফে রাকিব ।

 

24203702_153338875420925_6773698_n

মোস্তাফিজুর রহমান রাকিব যে নিজেকে একজন মেডিসিন স্পেশালিষ্ট হিসেবে পরিচয় দেয়। এছাড়া সে নিজেকে  ঢাকা মেডিকেল কলেজের কে-৬১ তম ব্যাচের ছাত্র,৩১ তম বিসিএস ক্যাডার এবং মেডিসিনে এফসিপিএস , এম ডি (কোর্স) শেষ করেছে বলে দাবি করে । শুধু তা ই নয় , তার কাছে বিএমডিসি রেজিঃ কাগজ এবং নম্বর আছে বলেও দাবি করে আসছে বরাবর । তার ভাষ্যমতে তার রেজিঃ নম্বর ৫০৭৫৭।
অনুসন্ধানে পাওয়া গেছে বিএমডিসি এই নম্বরটি অন্য কারও নামে নিবন্ধনকৃত।

 

 
কয়েকমাস আগে মৌলভীবাজারে তাকে প্রথমবারের মত ভুয়া ডাক্তার হিসেবে চিন্থিত করে , সেখানকার এসি ল্যান্ডের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় । সেসময় তার সাজা হয়েছিল ২ মাসের জেল সহ ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
২ মাস পর জেল থেকে বের হয়ে সে শহর বদলায় এবং নবীনগরে গিয়ে আগের মত ভুয়া চিকিৎসক হিসেবে কাজ শুরু করে। জানা যায় , এর মধ্যে সে বি.বাড়িয়া তেও বেশ কিছুদিন চিকিৎসক হিসেবে কাজ করে এসেছে  এবং রাজধানী ঢাকাতেও সে কিছুদিন চেম্বার খুলেছিল।এছাড়া নারায়ণগঞ্জেও তার একটি চেম্বার আছে বলে জানা গেছে  যেখানে সে নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছে। গতকাল নবীনগর এসি ল্যান্ডে এবং পুলিশের সহযোগিতায় , নবীনগর থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয় ।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ভুয়া মহিলা ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীপুল এলাকায় থেকে এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ফাহমিদা আলম (২৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম যুগান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ সহ এক ভুয়া মহিলা ডাক্তার গ্রেফতার

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ। দেখতে ডাক্তারের মতো হলেও তিনি ডাক্তার নন। একজন ধূর্ত প্রতারক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে রুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রুমার নিজ বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা পরিচয় দিলেও বর্তমানে সে…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।