মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

সুনামগঞ্জে চিকিৎসকের উপর হামলাকারীর জামিন আবেদন নাকচ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ৮:০৬ · ১ মিনিটে পড়ুন
সুনামগঞ্জে চিকিৎসকের উপর হামলাকারীর জামিন আবেদন নাকচ
লেখার আকার

গত ২১/১০/২০১৯ তারিখ (সোমবার) সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় এলাকার আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাইয়ুম ও তার ছেলে সাইদুর রহমান বেআইনিভাবে ডাঃ আক্তারুজ্জামান আখন্দকে মারধর করেন।

লাঞ্ছিত চিকিৎসক এ বিষয়ে থানায় আবদুল কাইয়ুম, তার ছেলে সাইদুর রহমান ও অজ্ঞাত আরেকজনকে আসামি করে মামলা দায়ের করেন । ফলশ্রুতিতে, পুলিশ ২২/১০/২০১৯ তারিখ রোজ মঙ্গলবার চেয়ারম্যান আবদুল কাইয়ুমকে গ্রেফতার করে।

আজ ২৩/১০/২০১৯ তারিখ রোজ বুধবার ডা. সৈকত দাস
(সাংগঠনিক সম্পাদক, বি এম এ, সুনামগঞ্জ) তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান , “ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সহসভাপতি আব্দুল কাইয়ুম এর জামিন আবেদন নাকচ করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।ডাক্তারদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতে সুনামগঞ্জ বিএমএ বদ্ধ পরিকর। সকল প্রতিকূলতা মোকাবিলা করে একজন জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করা অনেক কঠিন কাজ ছিল।”

স্টাফ রিপোর্টার/ হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।