মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হওয়া প্রথম চিকিৎসক এখন সুস্থ

অংকন বনিকপ্রকাশ: ১৪ মে ২০২০, ১১:৪০ · ২ মিনিটে পড়ুন
সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হওয়া প্রথম চিকিৎসক এখন সুস্থ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

দেশে চলমান করোনা মহামারীতে দিনদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা আঠারো হাজার ছাড়িয়েছে। তবে ইতিমধ্যে অনেকে আরোগ্যও লাভ করেছেন। এখন পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০০০ জনের অধিক।

এবার করোনাকে জয় করলেন সুনামগঞ্জে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হওয়া প্রথম চিকিৎসক। সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ঐ চিকিৎসক সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসা কর্মকর্তা। করোনা মহামারীর এই দুর্যোগপূর্ণ সময়ে তিনি হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। গত ২৪ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হন। এরপর ২ মে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হন। এরপর থেকে দুজনই বিশ্বম্ভরপুর উপজেলার সরকারি কোয়ার্টারে কোয়ারেন্টিনে আছেন। গত মঙ্গলবার (১২ মে) ঐ চিকিৎসকের নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনামুক্ত উল্লেখ করা হয়। তাঁর স্ত্রীর নমুনাও দ্বিতীয় দফা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (RMO) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,

“আমাদের এক সহকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বতর্মানে তিনি সুস্থ। নিজ বাসাতেই বিশ্রামে আছেন।”

প্রসঙ্গত, জেলাটিতে এ পর্যন্ত ৬৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ৬৪ জনের মধ্যে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মী আছেন মোট ১৭ জন। তাঁদের মধ্যে ১৪ জন করোনাকে জয় করেছেন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।