মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কিশোরগঞ্জে নতুন করে ২০ জন চিকিৎসকের যোগদান

অংকন বনিকপ্রকাশ: ১৪ মে ২০২০, ১১:৪৪ · ১ মিনিটে পড়ুন
কিশোরগঞ্জে নতুন করে ২০ জন চিকিৎসকের যোগদান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

৩৯ তম স্পেশাল বিসিএস এর অপেক্ষমান তালিকা থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ বিবেচনায় জরুরি ভিত্তিতে ২০০০ জন চিকিৎসককে দেশব্যাপী নিয়োগ দেয়া হয়েছে। কিশোরগঞ্জ জেলায় ইতিমধ্যে নতুন করে ২০ জন ডাক্তার এবং ১২২ জন নার্স যোগদান করার কথা রয়েছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন এবং কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক তথ্যটি নিশ্চিত করেছন। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান,

“কিশোরগঞ্জে নতুন করে ২০জন ডাক্তার যোগদান করার কথা রয়েছে। এর মধ্যে মঙ্গলবার ও বুধবার ১৯ জন ডাক্তার যোগদান করেছেন। বৃহস্পতিবারের মধ্যে হয়তো অপর একজন ডাক্তার যোগদান করবেন।”

অপরদিকে, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক জানান,

“এ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১৬৮ জন নার্স যোগদানের কথা রয়েছে। ইতিমধ্যে সরকার ১২২ জন নার্সের যোগদান চুড়ান্ত করেছে। তাদের মধ্যে বুধবার বিকাল পর্যন্ত ১১৯ জন নার্স যোগদান করেছেন। বৃহস্পতিবারের মধ্যে হয়তো অপর ৩ জন নার্স যোগদান করবেন।”

নতুন করে নিয়োগপ্রাপ্ত ডাক্তার ও নার্সগণ  যোগদান করায় এখানকার স্বাস্থ্য সেবার গতি আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁরা।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।