মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ · ৮ জমাদিউস সানি ১৪৪৮
COVID-19

১৫ মাসের শিশুর করোনা জয়

অংকন বনিকপ্রকাশ: ১৪ মে ২০২০, ১১:৫৬ · ২ মিনিটে পড়ুন
১৫ মাসের শিশুর করোনা জয়
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

দেশে চলমান করোনা মহামারীতে দিনদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা আঠারো হাজার ছাড়িয়েছে। তবে ইতিমধ্যে অনেকে আরোগ্যও লাভ করেছেন। এখন পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০০০ জনের অধিক।

এবার ভৈরবে ১৫ মাস বয়সী এক শিশু করোনা জয় করে মায়ের কোলে ফিরেছে। করোনা শনাক্ত হবার ১২ দিন পর সুস্থ হয়ে মায়ের কোলে ফিরেলো আমিরা তুন নিছা (রোশনী) নামের ১৫ মাস বয়সী এই শিশুটি।

জানা যায়, শিশু রোশনী আক্রান্তের আগে তার মা-বাবা দু’জনই করোনায় আক্রান্ত হন। বাবা সেলিম মিয়া গত ১৯ এপ্রিল এবং মা ২১ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর শিশুটির করোনা পরীক্ষা করা হয়। এতে ৩০ এপ্রিল শিশুটির পজিটিভ রিপোর্ট আসে। পরে শিশুটিকে মায়ের কাছ থেকে আলাদা করে ১ মে ভাতিজির কাছে পাঠিয়ে দেয়া হয়। শিশুটি বাবা-মাকে স্থানীয় ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রাখা হয়েছিল। ৪ মে তাদের নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলেও শিশুটিকে মায়ের কাছ থেকে দূরে রাখা হয়েছিল।

এ বিষয়ে রোশনীর বাবা সেলিম মিয়া বলেন,

“হাসপাতালে আমরা দু’জনই কর্তব্য পালন করতে গিয়ে সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছিলাম। এতে আমাদের মেয়ে রোশনীও করোনায় আক্রান্ত হয়। মেয়ে আক্রান্ত হওয়া মানসিক ভাবে ভেঙ্গে পড়ে ছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই সুস্থ হয়েছি। সন্তানকে কাছে পেয়ে ভীষণ খুশি হয়েছে তার মা। ১২ দিন পর শিশুটি বুকের দুধ খেল।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন,

“ভৈরবে করোনায় হাসপাতালের ৮ জন ডাক্তারসহ ২২ জন আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে শিশুটিও ছিল। ভৈরবে একমাত্র শিশু রোশনী করোনায় আক্রান্ত হয়েছিল। শিশুটির সুস্থ হওয়ায় চিন্তামুক্ত হলাম।”

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।