মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ · ১০ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

সিলেটে বেপরোয়া ট্রাকের চাপায় নারী চিকিৎসক নিহত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ জুন ২০২৫, ৭:৫৭ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

রবিবার, ০৮ জুন, ২০২৫

সিলেটে রাস্তার পাশে দাঁড়িয়ে রিক্সা ঠিক করার সময় ট্রাকের চাপায় রহিমা খানম জেসি (২৭) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। আজ (০৮ জুন) বেলা সোয়া দুইটার দিকে নগরের জিতু মিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার আবু নসরের মেয়ে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে সিলেট নগরের জিতু মিয়া মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশাচালকের সঙ্গে ভাড়া নিয়ে কথা বলছিলেন রহিমা। এ সময় দক্ষিণ সুরমার দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ওই চিকিৎসক ও রিকশাচালককে চাপা দেয়। একপর্যায়ে রাস্তায় চলাচল করা আরেকটি সিএনজিচালিত অটোরিকশাকেও ধাক্কা দেয় ট্রাকটি। এতে রিকশাচালক ও সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে রহিমা আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে তিনটার দিকে রহিমার মৃত্যু হয়।

ঘটনার পর পর ট্রাকের চালক ও তাঁর সহকারী ট্রাকটি ফেলে পালিয়েছেন বলে জানান সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।