মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ · ১০ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ এড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ জুন ২০২৫, ৭:১৫ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

রবিবার, ০৮ জুন, ২০২৫

করোনার নতুন সাবভ্যারিয়েন্টের সংক্রমণ এড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা জারি করা হয়েছে। সিডিসির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোঃ হালিমুর রশিদ স্বাক্ষরিত “সম্প্রতি পার্শ্ববর্তী অন্যান্য দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং অন্যান্য দেশ সমুহে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে” – শীর্ষক নির্দেশনায় বলা হয়েছে:

ছবিঃ প্রতীকী

সম্প্রতি পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট বিশেষ করে অমিক্রন LF.7, XFG, JN.1 এবং NB.1.8.1 এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সংক্রমন প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ হতে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণরত নাগরিকদের জন্য দেশের সকল স্থল/নৌ/ বিমান বন্দরের আইএইচআর ডেস্ক সমুহে সার্ভেল্যান্স জোরদার এবং রিস্ক কমুনিকেশন কার্যক্রম জোরদারকল্পে সচেতনতামূলক এবং ভ্রমণ সংক্রান্ত পরামর্শঃ

সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা সমূহঃ

  • বারবার প্রয়োজনমত সাবান দিয়ে হাত ধুবেন (অন্তত ২০ সেকেন্ড)।
  • নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন।
  • আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে
  • অপরিস্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না
  • হাঁচি-কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।

পয়েন্টস অব এন্ট্রি সমূহে করনীয়ঃ

  • দেশের বিভিন্ন স্থল/নৌ/ বিমান বন্দর সমূহে আইএইচআর (IHR-2005) স্বাস্থ্য ডেস্ক সমূহে সতর্ক থাকা, হেলথ স্ক্রিনিং এবং সার্ভেল্যান্স জোরদার করুন।
  • দেশের পয়েন্টস অব এন্ট্রি সমূহে থার্মাল স্কান্যার/ ডিজিটাল হেন্ড হেন্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করুন।
  • চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমান মাস্ক, গ্লোভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুদ রাখুন (PPE)
  • ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচতেচনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা সমুহ প্রচার করুন।
  • জরুরী প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।

সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করনীয়

  • অসুস্থ হলে ঘরে থাকুন, মারাত্বক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
  • রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন
  • প্রয়োজন হলে আইইডিসিআর এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন (০১৪০১-১৯৬২৯৩)
ট্যাগ:করোনা
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।