ক্যারি অন পূনর্বহালের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল বিএমডিসি কার্যালয়মুখী অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। বিএমডিসির আগামীকাল পুর্ব নির্ধারিত মিটিং থেকে ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করছে সম্মিলিত মেডিকেল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ঐক্য বদ্ধ বাংলাদেশের সকল মেডিকেল কলেজের সকল ব্যাচের মেডিকেল শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য যে তাঁদের আন্দোলনের ফলশ্রুতিতে গত ৮/৮/১৫ তারিখে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মহোদয় এক ঘোষণায় ২০১৩-১৪ সেশনের জন্য ক্যারি অন বহাল রাখেন এবং অন্যান্য ব্যাচের ক্ষেত্রে সিদ্ধান্ত মেডিকেল কারিকুলাম প্রণেতা কর্তৃপক্ষ বিএমডিসির এখতিয়ারে পরবর্তিতে জানানো হবে বলেন। কিন্তু ক্যারি অন পুনর্বহাল শুধু মাত্র নির্দিষ্ট কোন ব্যাচের দাবী নয় বরং সকল শিক্ষার্থীর দাবী, তাই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সকল ব্যাচের জন্য ক্যারি অন পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাঁরা তাঁদের অবস্থানে অটল থাকবে। ইতিমধ্যেই দেশের সকল সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে ২০১৩-১৪, ২০১৪-১৫ ব্যাচের ক্লাস বর্জন চলছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ।
রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধি পেল ও চালু হলো পরিবহণ সুবিধা বিএসএমএমইউ তে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেল আজ বেসরকারি রেসিডেন্টদের পারিতোষিক বৃদ্ধি ও পরিবহন চালু - এর উদ্বোধনি অনুষ্ঠান। আমাদের দেশের তুলনায় বিভিন্ন দেশে রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা অনেক বেশি। পূর্বে উচ্চশিক্ষা গ্রহণ কালে ভাতা প্রাপ্তি হবে বিষয়টা অভাবনীয় ছিল। ভাতা…
মুক্তামনির হাতে চামড়া লাগানোর কাজ সমাপ্ত
পুরো হাতে চামড়া লাগলো মুক্তামনির মুক্তামনির পুরো হাতে চামড়া লাগানোর কাজ শেষ করেছেন চিকিৎসকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দেড় ঘণ্টা পর তাকে বের করা হয়। বর্তমানে তাকে আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে…
৬১ তম সিএমসি ডেঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ- আমার গর্ব
২৬ মার্চ, ১৯৭১। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রাম মহানগরীর তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তখন চাঞ্চল্য, দ্বিধা, উত্তেজনা। রাস্তায় রাস্তায় ব্যারিকেড, কেউ কেউ নিচ্ছেন সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চলছে অন্য এক প্রস্তুতি। ইতিহাসে কল্পনা চলে না, তিনটি…