মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

সন্তান প্রসবের সময় দেশে দৈনিক ১০ মায়ের মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ মে ২০২৫, ৬:১৫ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

বুধবার, ২৮ মে ২০২৫।

১১ দিনের কন্যা শিশু বিনিতা। বিনিতা যেদিন পৃথিবীতে এলো সেইদিনই মা ছেড়ে গেছে বিনিতাকে।শুধু গত ১১ দিনে নয়,বিনিতার জীবনে মায়ের আদর মিলবে না আর কোনো কালেই!মা হীন কঠিন পৃথিবীতেই এখন ছোট্ট মেয়েটির কঠিন বাস্তবতা। আর ওদিকে বিনিতার বাবা ইমরানের জীবনে নতুন বাবা হবার আনন্দের সঙ্গে চিরজীবনের জন্য যুক্ত হয়েছে সঙ্গী হারানোর ট্রাজেডি, সেই সঙ্গে মা হারা ছোট্ট বিনিতাকে কিভাবে বড় করবেন রয়েছে সেই দুশ্চিন্তাও।

মা হওয়ার পথটা কখনোই সহজ নয়! থাকে শারীরিক, মানসিক নানা সমস্যা সহ সন্তান প্রসব এর ঝুঁকি। সুস্থ সন্তান প্রসব এর পাশাপাশি সন্তান এর মুখটা দেখতে পারবেন কিনা মায়েদের থাকে সেই দুশ্চিন্তাও। পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভারতের তুলনায় বাংলাদেশে মাতৃ মৃত্যুহার বেশি।

ইউনিসেফ ও ডাব্লিউএইচওর পরিসংখ্যান বলছে সারাদেশে প্রতিদিন প্রায় ১০ জন মায়ের মৃত্যু ঘটে সন্তান প্রসব এর সময়।

স্বাস্থ্য অধিদপ্তর এর তথ্য মতে সন্তান প্রসব এর সময় যে কারণ গুলোতে মায়ের মৃত্যু হয়, তার অধিকাংশই প্রসব পরবর্তী রক্তক্ষরণ এর কারণে।

এবিষয়ে ডা.সুচিত্রা শাহা (জ্যেষ্ঠ বিশেষজ্ঞ, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার) বলেন,”যে মেডিসিন গুলো আমরা দিচ্ছি সেগুলো হয়তো ঠিক মতো খাচ্ছে না,অনেক কিছু একটা প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে সেগুলো যদি আরলি ডিটেকশন হয় তাহলে আমরা যদি চিকিৎসা করি মহিলা টা ভালো হয়ে যেতে পারে। আমাদের দেশে হোম ডেলিভারি এখনো অনেক বেশি,আমরা চাইবো যে হোম ডেলিভারিটাকে রিডিউস করে হাসপাতাল ডেলিভারিটা যাতে বাড়ানো যায়।”

মাতৃমৃত্যু নিয়ে ডা.শাহিদা আক্তার ( বিশেষজ্ঞ ও সার্জন মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার) বলেন,” পুষ্টি টাকে নিশ্চিত করা,তার খাওয়া দাওয়া বিশ্রাম এসব বিষয়ে অবশ্যই পরিবারের সাপোর্ট থাকতে হবে। তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারি।”

নিরাপদ মাতৃত্ব চান সবাই, তাই আর যেনো কোনো বিনিতাকে মা হারাতে না হয়, বাংলাদেশে নারীদের সন্তান প্রসব যেনো ঝুঁকিহীন হয় সেজন্য সরকারকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। পাশাপাশি পরিবারকেও সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের।

প্ল্যাটফর্ম প্রতিবেদক : মেহরুবা আক্তার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।