বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এনজিও কর্মী থেকে দিয়েছেন ফার্মেসি; সুন্নতে খৎনাসহ সকল ধরনের অপারেশন ও চিকিৎসার নামে করছেন প্রতারণা!

বুধবার, ২৮ মে ২০২৫।

একসময় এনজিও কর্মী ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক।বর্তমানে রাজশাহীর লোকনাথ স্কুল মার্কেটে অহনা ফার্মেসি নামে একটি ফার্মেসি পরিচালনা করেছেন তিনি। ফার্মেসির এক কোণায় প্রতারণার আখড়া হিসেবে বসিয়েছেন নিজস্ব চেম্বার। সম্প্রতি কালবেলার বরাতে জানা গেছে এমন অভিনব প্রতারণার বিস্তারিত।

প্রতারক আতিক।

কোন ধরণের চিকিৎসকের কোনো সনদ না থাকা সত্ত্বেও প্রতারণার মাধ্যমে ফার্মেসির ভিতরেই রোগী দেখেন এই প্রতারক। এছাড়াও ক্ষত সেলাই, সুন্নতে খাতনা, এমনকি অপারেশন এর মতো ঝুকিপূর্ণ কাজও করেছেন তিনি। যার অপচিকিৎসার শিকার হয়ে পঙ্গু হওয়ার পাশাপাশি মৃত্যুবরণ করেছেন অনেকে!

খোঁজ নিয়ে জানা গেছে, নিজেকে সব রোগের বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন প্রতারক আতিক। প্রতিদিন গড়ে আড়াইশ থেকে তিনশত রোগীকে অপচিকিৎসা দিচ্ছে এই প্রতারক। ভুল চিকিৎসায় একাধিক রোগীর শারীরিক ক্ষতির পাশাপাশি মৃত্যুও হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, রাজশাহী নগরীর ১৯ নাম্বার ওয়ার্ড এর হাজরাপুকুর কলোনির বাসিন্দা হালিমা বেগম (ওরফে হজবা) তার ডান পায়ের বুড়ো আঙুল সংক্রমনজনিত সমস্যার কারণে গেল ৭ মার্চ আতিকের ফার্মেসীতে যান। আতিক তখন নখ কেটে সেখানে পুঁজ বের করে দেন এবং কিছু ঔষধ দেন। দুদিন পর তিনি ফলোআপ এ গেলে আঙুল এ পোকার ডিম রয়েছে বলে জানান এবং তার তারপিন নামক একটি ক্ষতিকর তরল ইনজেকশন এর মাধ্যমে আঙুল এর তিনটি স্থানে পুস করে বাড়ি পাঠিয়ে দেন। সেই রাতেই হালিমা বেগম এর পায়ের পাতা অস্বাভাবিক ফুলে লাল হয়ে যায় এবং প্রচন্ড ব্যথা শুরু হয়। পরদিন আবার আতিক এর কাছে গেলে তিনি কিছু এন্টিবায়োটিক দিয়ে ফেরত পাঠান। কয়েকদিন পর রোগীর অবস্থা আরো খারাপ হলে তিনি আবার ফার্মেসিতে যান তখন আতিক জানান চিন্তার কিছু নেই এবং দুটি ট্যাবলেট খাওয়ার পর ঠিক হয়ে যাবে। কিন্তু ঔষধ খাওয়ার পর রোগীর অবস্থার আরো অবনতি ঘটে। পরে পরিবার এর সদস্যরা তাকে রাজশাহী এর ডলফিন ক্লিনিক এ নিয়ে গেলে সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার এনামুল হক জানান,”দেরি না করে দ্রুত আক্রান্ত অংশ কেটে ফেলতে হবে। তা না হলে সংক্রমন সারা শরীরে ছড়িয়ে পড়বে।”

পরে সেদিনই অস্ত্রোপচার করে পায়ের আঙুল সহ সামনের অংশ কেটে ফেলা হয়। এমন ভুল চিকিৎসায় আর কেউ যেনো অঙ্গহানি না করে সেজন্য এই ভুয়া চিকিৎসক এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান হজোবার ছেলে মোহাম্মদ খোকন।

স্থানীয়দের অভিযোগ, রমজানের শুরুতে এক রোগী আতিকের দোকানে চিকিৎসা নিতে যান,আতিক তাকে ইনজেকশন দিয়ে ফার্মেসীতে বসিয়ে রেখে পাশের দোকানে চা খেতে যান, কিছুক্ষণের মধ্যেই ফার্মেসির সামনেই রোগীটি মারা যান। পরে মরদেহ দ্রুত হাসপাতালে পাঠিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন।

হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে মৃত ঘোষণা করেন।

এসব বিষয়ে জিগ্যেস করা হলে আতিক জানান, আর আগেও এমন রোগী এসেছিলো তারপিন দিয়ে ভালো হয়েছিলো! হজোবার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে!

এক রোগী মারা যাওয়ার ঘটনায় তিনি বলেন রোগী খারাপ অবস্থা নিয়ে এসেছিলেন,হাসপাতালে যেতে বলেন পরে সেখানে তিনি মারা যান!

এবিষয়ে রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা.মাহবুবা খাতুন জানান, ” চিকিৎসক না হয়েও চিকিৎসা দেয়াটা আইনগত অপরাধ। এটি শহরের মধ্যে ঘটছে যা খুবই উদ্বেগজনক! কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে! পাশাপাশি একাধিকবার বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পরেও কোন ধরনের ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মেহরুবা আক্তার।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।