শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সদ্য পাস করা এমবিবিএস ডাক্তারদের জন্যঃ পর্ব-১

আপনি কোন সাবজেক্ট এ ক্যারিয়ার করবেন এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। সিদ্ধান্ত নিতে যত দেরি করবেন আপনি ততই পিছিয়ে যাবেন। ইন্টারনীর শুরুতেই এ ব্যাপারে সিদ্ধান্ত পাকা পোক্ত করা উচিত। ইন্টারনীর সময় আপনার বেডে যে রোগী থাকবে ওই কমন রোগটা ওই সময়ে একবার পাঠ্য বই থেকে পড়ে নিবেন ।

এখন/ চলতি সময়ে এফসিপিএস/ রেসিডেন্সি একটার প্রশিক্ষণ আরেকটাতে কাজে লাগানো যায় না। তাই যে কোন একটাকে প্রাধান্য দিয়ে শুরু করবেন। অনারারি / সরকারি ট্রেনিং শুরু করলে ইন্টারনাল মেডিসিন / জেনারেল সার্জারি/ অবস-গাইনী ( মাতৃ বিষয় ) দিয়ে শুরু করা ভালো এবং এক বছর পূর্ণ না করে ব্রাঞ্চ এ না যাওয়াই ভালো । এতে করে পরবর্তীতে ব্রাঞ্চ গুলিতে প্রশিক্ষণ নিতে আপনার সুবিধা হবে। তা ছাড়া, ওই এক বছরের প্রশিক্ষণ দেখিয়ে পরে প্রয়োজন মনে করলে এমসিপিএস পরীক্ষা দেয়া যাবে।

ট্রেনিং এর লগ বইয়ে সংশ্লিষ্ট অধ্যাপকের স্বাক্ষর যথাসময়ে নিশ্চিত করবেন। অন্যথা অধ্যাপক বা আপনি বদলি হয়ে গেলে আপনি বিপদে পড়বেন । ভালো প্রস্তুতি না নিয়ে পরীক্ষা না দেয়াই ভালো । এতে করে আর্থিক অপচয় হয়।
বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিলেই বুঝবেন কিভাবে প্রস্তুতি নিতে হবে। সহায়ক বইগুলিতে বিগত বছরের প্রশ্ন গুলো পাবেন। সহায়ক বই থেকে প্রশ্ন দেখে পাঠ্য বই থেকে পড়বেন ।

রেসিডেন্সিতে আনুমানিক ৬৫% প্রশ্ন বেসিক সাবজেক্ট থেকে আসে। অর্থাৎ , বেসিক মাইক্রোবায়োলজি , বেসিক প্যাথলজি , ফার্মাকোলজি , ফিজিওলজি ইত্যাদি । এফসিপিএস প্রথম পর্বে তার উল্টা , অর্থাৎ বেসিক থেকে আনুমানিক ৩৫% প্রশ্ন আসে। বাকিটা ক্লিনিক্যাল থেকে ।
ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়ার পর একবার, দুইবার বা তিন বারে এফসিপিএস ১ম পর্ব বা রেসিডেন্সিতে চান্স না পেলে হতাশ হওয়ার কিছু নেই, এতে আপনার পরবর্তী প্রশিক্ষণের জন্য বরং ভালোই হবে।

অনেকে জানেই না যে, এফসিপিএস/ এমডি/ এম এস এর জন্য থিসিস/ ডিজারটেশন করা লাগে । এফসিপিএস এর ডিজারটেশনের জন্য বিসিপিএস তিন দিনের প্রশিক্ষণ দেয় । আপনার প্রশিক্ষণ দুই বছর পূর্ণ হওয়ার আগেই ওই তিন দিনের প্রশিক্ষণ করে নিলে ভালো। এমডি/ এমএস এর থিসিস এর জন্য সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজে research methodology & biostatistics এর ক্লাস হয়/ হওয়ার কথা/ হওয়ার সম্ভাবনা। এফসিপিএস এর ক্ষেত্রে প্রশিক্ষণ দুই বছর পূর্ণ হওয়া মাত্র ডিজারটেশনের কাজ শুরু করে দিবেন। এর জন্য আনুমানিক এক বছর সময় লাগে। কারন, থিসিস / ডিজারটেশন করতে হয় অধ্যাপক বা সহযোগী অধ্যাপকের অধীনে । জেলা সদর হাস্পাতালে সিনিয়র কন্সাল্টেন্ট এর অধীনে প্রশিক্ষণ করা যাবে কিন্তু সেখানে থিসিস করার ব্যবস্থা নেই। থিসিস/ ডিজারটেশন এর ব্যপারে সময় থাকতে অবহেলা করলে পরে আফসোস করবেন।

সরকারি চাকরিতে থেকে প্রশিক্ষণের জন্য পোস্টিং নেয়ার পর তিন বছর পার হলে যে কোনও মুহূর্তে আপনার প্রশিক্ষণ পদ বাতিল করতে পারে কর্তৃপক্ষ । পরে আপনি এক বছরের কোর্স করবেন। আশা করি বুঝতে পেরেছেন। উপজেলাতে দুই বছর পূর্ণ না করে প্রশিক্ষণ পদে আসবেন না। অন্যথা পরবর্তীতে আপনি অনেক মাশুল দিবেন এবং আফসোস করবেন। এ ব্যাপারে অল্পতে সন্তুষ্ট থাকুন। চাকরিতে যোগদান করে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে আপনার পিডিএস একাউন্ট খুলুন। যে কোন আবেদনের সাথে পিডিএস দিতে হয়। প্রত্যেক জানুয়ারিতে এসিআর জমা দিন। এটা অতি গুরুত্বপূর্ণ । প্রশিক্ষন পদে যাওয়ার আগেই ফাউন্ডেশন ট্রেনিং করা ভালো ।সংশ্লিষ্ট তথ্য সমূহ এর ব্যাপারে সময়মত আপডেট জেনে নিবেন।

আমাদের মা বোনেরা অনেকেই স্তনের সমস্যার জন্য স্বাভাবিক লজ্জার কারনে সমস্যা লুকায়িত রাখে এবং দেরি করতে থাকে। স্বভাবতই এ ধরনের সমস্যার জন্য তারা পুরুষ ডাক্তারের কাছে যেতে চায় না। এসব কারনে অনেক সময় দেখা যায় স্তনে ক্যান্সার হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ার পর তারা শেষ মুহূর্তে ডাক্তারের শরনাপন্ন হয়। তখন আর কিছু করার থাকে না। ওই পরিবারটাতে বিপর্যয় নেমে আসে। তারা জানে না যে , এটার জন্য সার্জারি বিশেজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। তাই তারা ভুল করে গাইনি ডাক্তারের কাছে গিয়ে কিছু সিস্টেম লস করে। তাই নতুন পাস করা মহিলা ডাক্তারদের মধ্য থেকে কেউ কেউ সম্ভব হলে সার্জারি বিশেষজ্ঞ হওয়ার কথা চিন্তা করা যায় ।

পরবর্তী পর্বের জন্য প্ল্যাটফর্ম ওয়েবে চোখ রাখুন

লিখেছেন:
ডাঃ মোঃ মাকসুদ উল্যাহ
রেসিডেন্ট ফেজ বি (নেফ্রোলোজি)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।