মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

শেবাচিম শিক্ষার্থীর মৃত্যুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ মে ২০২৫, ৫:৫২ · ২ মিনিটে পড়ুন
শেবাচিম শিক্ষার্থীর মৃত্যুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন
শিক্ষকের মানসিক নিপীড়নের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নেয়া শেবাচিম শিক্ষার্থী সজীব বাড়ৈ।
লেখার আকার

সোমবার, ২৬ মে, ২০২৫

শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) শিক্ষার্থী সজীব বাড়ৈর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার (২৬ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিছবাহ উদদীন আহমদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তদন্ত কমিটি গঠনের বিষয়ে জানানো হয়।

শিক্ষকের মানসিক নিপীড়নের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নেয়া শেবাচিম শিক্ষার্থী সজীব বাড়ৈ।
শিক্ষকের মানসিক নিপীড়নের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নেয়া শেবাচিম শিক্ষার্থী সজীব বাড়ৈ।

“শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) ছাত্র সজীব বাড়ৈ-এর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটি গঠন।” – বিষয়ক চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের আলোকে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) ছাত্র সজীব বাড়ৈ-এর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়ে পূর্বাপর ঘটনা তদন্তের জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

তদন্ত কমিটিতে ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. খান মুহাম্মদ আরিফকে আহ্বায়ক, পটুয়াখালী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. এফ,এম, আতিকুর রহমানকে সদস্য ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (শৃঙ্খলা) ডা. পুলক দেবনাথকে সদস্য সচিব করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, তদন্ত কমিটি কে আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হলো। বর্ণিত কর্মকর্তাগণ স্ব-স্ব কর্মস্থল হতে সরকারি বিধি মোতাবেক টিএ/ডিএ প্রাপ্য হবেন।

এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য এর আগে শেবাচিম শিক্ষার্থীর অকাল প্রয়াণ; শিক্ষকের মানসিক নিপীড়নের অভিযোগ শিরোনামে প্ল্যাটফর্মে এ বিষয়ে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়েছিল।

প্ল্যাটফর্ম/এমইউএমএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।