বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কঙ্কালসার শরীর নিয়ে বেঁচে আছে টাইফয়েডের সঠিক চিকিৎসা না করা বেলাল

সোমবার, ২৬ মে ২০২৫

চট্টগ্রাম এর অসহায় বেলাল। ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে অর্থের অভাবে করাতে পারেননি সঠিক চিকিৎসা। ফলে ধীরে ধীরে শুকিয়ে যায় তার শরীরের মাংসপেশি, বেরিয়ে আসে কেবল হাড়! শরীরের এমন দুরবস্থায় কোনো কাজও করতে পারেন না তিনি। শৈশবেই বাবা ছেড়ে চলে যাওয়ায় আপন বলতে পাশে আছেন শুধু অসুস্থ, বৃদ্ধ মা। তবে মা ছেলে দুজনেই বর্তমানে অসুস্থ। উপার্জনের সামর্থ নেই কারো। তাই অনাহারে, অর্ধাহারে, কষ্ট আর অবহেলায় চলছে তাদের মানবেতর জীবনযাপন।

এ বিষয়ে ডিবিসি নিউজের বরাতে অসহায় বেলাল জানায়,” আমি আজকে বহুদিন যাবৎ অসুস্থ। হাঁটাচলা করতে পারিনা,ঠিক মতো কাজকাম ও করতে পারি না! আমার শরীরটা অনেক দূর্বল, আর আমার পরিবার এর জন্য ইনকাম করা আমার পক্ষে সম্ভব না! মা ও অসুস্থ এখন। আগে যা-ও মানুষের বাড়ি থেকে কাজকাম করে এনে দুজনে চলেছি এখন ঐ চলারও গতি আর নাই,মা ও পড়ে গেছি এখন,মাও ভালো না! আমার অবস্থাটা আপনারা নিজেরাই দেখেন! ”

জানা যায়, বেলাল এর বাবা রুহুল আমিন যুদ্ধ পরবর্তীতে পরিবার রেখে চলে যান পাকিস্তানে, প্রথম দিকে কিছুূদিন খোঁজ খবর নিলেও পরবর্তীতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। অসুস্থ ছেলের ভবিষ্যতের কথা ভেবে আর দ্বিতীয় বার বিয়েও করেননি মা সলিমা বেগম! নিজেদের কোনো জমি বা বসতভিটা না থাকায় আশ্রয় নিয়েছেন বেলাল এর মা সলিমা বেগম এর বোন ময়ূরা বেগম এর বাড়ির ছোট একটি ঘরে,তবে তবে এই ঘরের ভিতর নেই প্রয়োজনীয় আসবাবপত্র, নেই নিয়মিত খাবার এর ব্যবস্থাও।

চট্টগ্রাম এর মীরসরাই উপজেলার সলিমা বেগম এবং রুহুল আমিন এর একমাত্র সন্তান বেলাল হোসেন, জন্মের ৭ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হন তিনি, দীর্ঘদিন চিকিৎসা করেও পুরোপুরি সুস্থ হতে পারেননি কখনো! অসুস্থ শরীর নিয়েই ১০ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া চালিয়ে যান বেলাল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শরীর এর মাংসপেশী শুকিয়ে যেতে শুরু করে তার,একসময় হাঁটাচলা ও করা সম্ভব হয়নি বেলাল এর পক্ষে, ছেলের চিকিৎসা করিয়ে সুস্থ করার আশায় অন্যের বাড়িতে ঝি এর কাজ ও করেছেন বেলাল এর মা সলিমা বেগম, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এখন তিনি নিজেও গুরুতর অসুস্থ! ফলে চরম দুর্দশায় দিন কাটছে অসহায় মা ছেলের।

বেলাল হোসেন সাহায্য চেয়ে বলেন,” আপনারা আমাকে মাসিক যদি কিছু বাজার চেষ্টা ও করে দেন বা বিকাশ এর মাধ্যমে বা এরকম কিছু তাহলে জীবনটা কোনো রকম আল্লাহর রহমতে চলে যেতে পারে আর-কি।”

প্ল্যাটফর্ম প্রতিবেদক : মেহরুবা আক্তার

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।