মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিয়োগ বিজ্ঞপ্তি

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. মোঃ জাকির হোসেন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ৭:৫৬ · ১ মিনিটে পড়ুন
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. মোঃ জাকির হোসেন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জানুয়ারি ২০২১, রবিবার

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ এর নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি ডা. মোঃ জাকির হোসেন।

আজ ১৭ জানুয়ারি ২০২১(রবিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

অত্যন্ত কর্মচঞ্চল, কর্মদক্ষ এবং একজন সুচিকিৎসক হিসেবে পরিচিত ডা. মোঃ জাকির হোসেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৯ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেন।

একইদিনে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. খান গোলাম মোস্তফাকে খুলনা মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্স বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” পরিবারের পক্ষ হতে ডা. মোঃ জাকির হোসেন এবং অধ্যাপক ডা. খান গোলাম মোস্তফাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

৪৪তম বিসিএসের ভাইভা বাতিল ও ৪৬তমের প্রিলির ফলাফল পুনঃপ্রকাশের সিদ্ধান্ত

সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ৪৪তম বিসিএসের ভাইভা বাতিল ও ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা দ্বিগুণ করে পুনরায় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় কমিশন। বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৪তম…

১৮ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

পঞ্চগড়ে ১২৬ চিকিৎসকের পদ শূন্য!

শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪ পঞ্চগড় জেলায় একমাত্র আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১৭০ টি চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৪৪ জন চিকিৎসক। পঞ্চগড় সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সিভিল সার্জন অফিসে ৩জন চিকিৎসক পদায়নের কথা…

৮ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।