মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

শিশু স্বাস্থ্যে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে আইএসসিআই এ্যাপ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ৫:১৭ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

শিশু স্বাস্থ্যে বৈপ্লবিক পরিবর্তন আনতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের যৌথ উদ্যোগে বরিশাল জেলায় ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অব চাইল্ডহুড ইলনেস (আইএসসিআই) অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

শনিবার বরিশাল জেলা স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য স্বাস্থ্যসেবা ডিজিটাইজেশনের প্রচেষ্টাকে গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জাতীয় নবজাতক স্বাস্থ্য কর্মসূচি ও আইএসসিআই টিমের নেতৃত্বে জাতীয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইএসসিআই অ্যাপটি DHIS2, OpenSRP এবং OpenMRS-এর মতো জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত। যা সরকারি কেন্দ্রীয় শেয়ারড হেলথ রেকর্ডের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে তাৎক্ষণিক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

বরিশাল, মানিকগঞ্জ ও ভোলায় সফলভাবে মাঠ পর্যায়ে পরীক্ষা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)-এর অনুমোদনের পর বরিশালের ৩১৯টি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই পাইলট প্রকল্প চালু করা হয়েছে। এই উদ্যোগ ‘স্মার্ট বাংলাদেশ’ ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে স্বাস্থ্যখাতে সমতা ও দক্ষতা বৃদ্ধির একটি অনন্য উদাহরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, খুব অল্প বয়সে একটি শিশুকে হারানোর কষ্ট কোনো বাবা-মায়ের জন্য অসহনীয়। আইএসসিআই অ্যাপের মাধ্যমে যদি এই মৃত্যু রোধ করা যায়, তাহলে সেটি হবে একটি বড় অর্জন। ২০২০ সালে অ্যাপটির যাত্রা শুরু হয়েছিল। এখন বরিশালে পাইলটিং চলছে। সফলতা পেলে দেশব্যাপী এই অ্যাপের ব্যবহার বাড়ানোর আহ্বান জানাই।

বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর বলেন, আইএসসিআই অ্যাপের মতো উদ্ভাবনী উদ্যোগ আমাদের ২০৩০ সালের স্বাস্থ্য লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। আমাদের লক্ষ্য, মাঠ পর্যায়ের প্রতিটি স্বাস্থ্যকর্মীর কাছে এই সেবা পৌঁছে দেওয়া। প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকেই একটি শিশুর সুস্থ জীবনের ভিত্তি তৈরি হয়, আর এই অ্যাপ সেই রূপান্তরের সূচনা করবে।

পাইলটিং পর্যায়ে বরিশালের ১০টি উপজেলায় যথাযথ প্রশিক্ষণ, পর্যবেক্ষণ ও বাস্তবায়নের ওপর জোর দেওয়া হবে। সরকার এবং উন্নয়ন সহযোগীদের এই যৌথ প্রচেষ্টা শিশুস্বাস্থ্য খাতে ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যাবে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।