মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

‘ইশারায় ডাকায় লাথি মারলেন চিকিৎসক’ – শিরোনামে বিভ্রান্তিকর সংবাদ প্রচার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:১৩ · হালনাগাদ: ২৮ এপ্রিল ২০২৫ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

‘ইশারায় ডাকায় লাথি মারলেন চিকিৎসক’ – শিরোনামে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার হচ্ছে। রবিবার (২৭ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যমে এ শিরোনামে সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর অংশবিশেষ

এমন বিভ্রান্তিকর সংবাদে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. তনয় কুমার বর্ধন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে খয়েরি শার্ট পরিহিত রোগীর স্বজন চিকিৎসক তাকে সুন্দরভাবে কথা বলতে বললে সে তাতে অস্বীকৃতি জানায়। ছড়িয়ে পড়া ভিডিওর ১৬ সেকেন্ডের মাথায় একই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসককে অকথ্য ভাষায় গালমন্দ করতে শোনা যায়।

ওয়ার্ডে কর্তব্যরত একজন চিকিৎসক প্ল্যাটফর্মকে জানান, “রোগী আমাদের ওয়ার্ডের। রোগীর ২০২৩ সালে এপেন্ডেসেকটমি হয়। পরবর্তীতে শুক্রবার (২৫ এপ্রিল) রিকারেন্ট এবডোমিনাল পেইনের হিস্ট্রি নিয়ে ভর্তি হয়। রোগ নির্ণয় করতে স্যার কিছু বেইজ লাইন পরীক্ষার পাশাপাশি আর সিটি এবডোমেন দেন। সিটি এবডোমেন রিপোর্ট ভালো ছিলো।

আজকে আমাদের রুটিন ওটি ছিলো তাই ফ্লোর ডক্টর ছাড়া সবাই ওটিতে ছিলাম। এই রোগীর স্বজনদের দুইজন হুট করে এসে ডাক্তার টাকা খাইসে,বেশি টাকা খরচ করাইসে – এই ধরনের উস্কানিমূলক কথা বলতে থাকে। এক পর্যায়ে ভিডিওতে যে দাদাকে দেখা যাচ্ছে (ডা. তনয় কুমার বর্ধন) উনাকে গিয়ে বিরক্ত করা শুরু করে।কে বা কারা দেখায় যে উনিই নাকি সেই ডাক্তার। দাদা (ডা. তনয়) আমাদের ইউনিটেরও না (একই ওয়ার্ডের অধীনে বেশ কয়েকটি ইউনিট থাকে, স্ব স্ব ইউনিটের চিকিৎসক স্ব স্ব ইউনিটের রোগীদের চিকিৎসা দেন) অন্য ইউনিটের।

এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে দাদাকে এক্সট্রিম বিরক্ত করে তুলে। দাদাকে অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। এখানে (ভিডিওতে) দাদার শট টাই শুধুমাত্র দেখানো হচ্ছে।রোগীর স্বজনরা যে এক্সট্রিম বদমাইশি করসে তা ভিডিওতে আনেই নাই। দাদা নরমালি এমন করার মানুষ না। তাকে উত্তেজিত করা হইসে।”

ওসমানি মেডিকেলের চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ বলেন, ও খুব ভাল এবং শান্ত স্বভাবের ছেলে। নিতান্ত ই বাধ্য না হলে এমন করার কথা না।

রোগীর পিতা আব্দুল কাদির প্ল্যাটফর্মকে জানান, ঘটনার সময় তিনি ওষুধ আনতে বাইরে ছিলেন জানিয়ে কোন ধরনের মন্তব্য করেননি।

সংশ্লিষ্টদের দাবি, এমন হলুদ সাংবাদিকতা রোগী ও চিকিৎসক সম্পর্ককে আরো নেতিবাচক করার পাশাপাশি স্বাস্থ্যখাতকে অস্থিতিশীল করবে। পাশাপাশি অতিদ্রুত চিকিৎসক সুরক্ষা আইন তৈরি ও বাস্তবায়নের দাবি জানান তারা।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।