মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

শরীয়তপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ব্যাপক অনিয়মের সন্ধান!

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ৬:৫৯ · ২ মিনিটে পড়ুন
শরীয়তপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ব্যাপক অনিয়মের সন্ধান!
লেখার আকার

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

শরীয়তপুরে ১০০ শয্যার সদর হাসপাতালে রোগীদের খাবার, টিকেট কাউন্টার ও ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক হাসপাতালের রন্ধনশালা (রান্নাঘর), ফার্মেসি, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোর রুমে অভিযান পরিচালনা করে। দুদক এ সময় দেখতে পান রোগীরা নিম্নমানের খাবার এবং পরিমাণে কম পাচ্ছে। নিয়মিত রোগীদের জন্য ১৫০ গ্রাম মুরগির গোশত দেয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে মাত্র ৩০ গ্রামের একটি ছোট টুকরো। হাসপাতালের ফার্মেসিতে ওষুধ সরবরাহে অনিয়ম পায় দুদক। এছাড়া টিকেট কাউন্টারে প্রতি টিকেট ৫টাকা নেয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে ১০ টাকা করে।

এ বিষয়ে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপু অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘দুদকের ১০৬ টোল ফ্রি কলের মাধ্যমে শরীয়তপুর ১০০ শয্যা সদর হাসপাতালের বিভিন্ন অনিয়ম সম্পর্কে আমরা জানতে পারি। পরে হাসপাতালের রন্ধনশালা, ফার্মেসি, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোর তদন্ত পরিচালনা করি।’

এসময় রোগীদের খাবার, টিকেট কাউন্টার ও ওষুধ বিতরণে অনিয়ম পেয়েছি। পরে তদন্ত শেষ করে নানা অনিয়মের বিষয়টি সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে তুলে ধরি এবং তাকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলেও জানান তিনি।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, ‘আজ সদর হাসপাতালে চার সদস্যর একটি দুদক টিম অভিযান পরিচালনা করেছে। কিছু অনিয়ম পেয়ে আমাকে অবহিত করেছে। অনিয়মের বিষয়ে আমি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।’

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।