মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

রাজশাহীতে নারী চিকিৎসককে অপহরণ

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ৩:২৯ · ২ মিনিটে পড়ুন
রাজশাহীতে নারী চিকিৎসককে অপহরণ
লেখার আকার

মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৪

রাজশাহীতে এক নারী চিকিৎসক ও তার বাবাকে বাসা থেকে অপহরণ করা হয়েছে। অপহরণের পর পথে বাবাকে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা। অপহরণের সময় চিকিৎসকের মাকেও আঘাত করে আহত করা হয়েছে।

গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজশাহীর চন্দ্রিমা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার চিকিৎসকের নাম শাকিরা তাসনিম দোলা (২৬) রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ডেন্টাল বিভাগ থেকে বিডিএস শেষ করেছেন। তার বাবা আবু তাহের খুরশিদ বকুল পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

জানা গেছে, ওই নারী চিকিৎসককে সঙ্গে নিয়ে গেলেও পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় তার বাবাকে ফেলে গেছে দুর্বৃত্তরা। আর তার মা রেহেনা পারভিন ওরফে শিউলি (৫১) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিরাজগঞ্জ সলঙ্গা থানার এএসআই শফিউল ইসলাম গণমাধ্যমকে জানান, “সোমবার দুপুর ১২টার দিকে সলঙ্গা থানার ভেংড়ি এলাকার লোকজন আবু তাহেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই মাইক্রোবাসে বাবা ও মেয়েকে অপহরণকারীরা তুলে নিয়ে এসেছিল। তারা মেয়েকে নিয়ে গেছে। রাজশাহী থেকে ভিকটিমের আত্মীয়-স্বজন এসেছিল। বিকালে তাদের কাছে ভিকটিম আবু তাহেরকে হস্তান্তর করা হয়েছে।”

এ বিষয়ে রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, “অপহরণের বিষয়টি আমরা জেনেছি। পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। আমরাও ঘটনা তদন্ত করে দেখছি।”

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।