বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে থার্টি ওয়ান

প্ল্যাটফর্ম নিউজ, ৮ মে ২০২০, শুক্রবার
ডা. শুভদীপ চন্দ

শুনেছিলাম কৈলাসে যাওয়ার চেয়ে ফেরার সময়ই নাকি বেশি লোক মারা যায়! আমাদের লকডাউন অভিজ্ঞতাও প্রায় একই রকম হতে যাচ্ছে। আমরা কেন লকডাউনে গেলাম, আর কেনই বা তা থেকে সরে যাচ্ছি- স্পষ্ট নয়। লোক রাস্তায় নামছে, আক্রান্ত হচ্ছে। আমার উপজেলায় আজ প্রথম দুইজন রোগী পাওয়া গেল। তিনজন ডাক্তার কনটাক্টে এসেছেন। ফলাফলঃ আতঙ্ক, ফিসফাস, স্ট্র‍্যাটেজি চেঞ্জ।

আজ একজন ডাক্তার সাহেবের স্ট্যাটাস পড়ছিলাম, কিভাবে তার বাবাকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেছেন। উনাকে কোভিড, নন কোভিড কেউ নিচ্ছিলো না। যখন নিলো তার বাবা নেই। তিনি লিখতে পারছিলেন না, প্রত্যেকটি শব্দ তার প্রফেশনাল ব্রাদারদের বিপক্ষে যায়। আরেকজন তার ইনবক্সের স্ক্রিনশট শেয়ার করেছেন। তিনি একটি হাসপাতালের ব্যবস্থা করতে পেরেছেন, উত্তর আসলো- ‘আর লাগবে না। মা নেই।’ একজন লিখলেন ডাক্তার হওয়ায় তার স্ত্রীকে মালিক বাসা থেকে বের হতে নিষেধ করছেন।

আমরা এমন এক সময় পার করছি যখন জীবন সবচেয়ে বেশি প্রতিফলিত হচ্ছে ফেসবুকে। কোনো সিনেমা বা কোনো উপন্যাসের চেয়ে বেশি রূঢ়ভাবে, বেশি বাস্তব সম্মত হয়ে। মানুষ রোগ গোপন করছে। কোভিড পজিটিভ হয়েও বলছে না। পাছে তাকে হেনস্থা হতে হয়- এ ভয়ে। প্রত্যেকেই তার বয়স্ক বাবা মা শিশু বাচ্চাদের নিয়ে চিন্তিত। গডফাদার সিনেমায় শুনেছিলাম ‘ইন সিসিলি, উইম্যান আর মোর ডেঞ্জারাস দ্যান শটগান’। প্রত্যেকেই এখন গডফাদার। প্রত্যেকেই শটগান-কামান-মিসাইল নিয়ে আছে! প্রাচীন গ্রীসে হাতে অস্ত্র নেই বোঝাতে যে হ্যান্ডশেক প্রথা চালু হয়েছিল, কোভিড এসে প্রথম সে প্রথার গোড়ায় কুঠারাঘাত করলো! এখন আর অস্ত্র রাখতে বাধা নেই।

এদিকে ২০০০ ডাক্তার আগেই নেওয়া হয়েছিল, আজ নার্স ৫০০০ জন নেয়ার ব্যাপারে প্রজ্ঞাপন জারি হলো। তারা সরাসরি যুদ্ধক্ষেত্রে যাবেন। বিষয়টি সাহসের, বিষয়টি প্রশংসার। কিন্তু কতজন সদিচ্ছায় আর কতজন নিরুপায় হয়ে- সে বলা দুষ্কর। সবাই ভাবছেন কোভিড আর কতদিন, জীবন তো অনেকদিন। শেক্সপিয়রের সে বিখ্যাত প্যারাডক্স- ‘হোয়েন দ্যা হার্লিবার্লি’স ডান, হোয়েন দ্যা ব্যাটেল’স লস্ট এন্ড ঔন!’ ভাবি তাদের ব্যাটেল লস্ট এন্ড ঔন- হয়তো একসাথেই হবে।

সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস, লাইক, শেয়ার, ট্যাগ- সবকিছুর উপরে বিধিনিষেধ এসেছে। আমরা আমাদের ধারনার চেয়েও বেশি গতিতে পিছন পানে ছুটছি। বদলে যাচ্ছি- টের পাই। প্রতিদিন দুপুর আড়াইটা বা তিনটায়- ‘আজ ক’জন মারা গেল?’ ‘তিনজন, সাত জন, দশ জন’- কত অবলীলায় বলে ফেলি! হয়তো আর কিছুদিন পর কোনো স্ট্যাটাসই ভাবাবে না। যদি কেউ বলে উর্দুতে স্ট্যাটাস লিখতে। তখনো বলবো- ‘ঠিক আছে, লিখব।’
আমরা আমাদের মৃত দেহটিকে শ্মশানে টেনে নিয়ে চলছি!

আজ বিকেলে ইফতারির আগে আগে আকাশ কালো হয়ে গেলো। তারপর ঝুম বৃষ্টি, বাতাস। ধুম করে কারেন্ট চলে গেল। বদ্ধ জানালা দিয়েও পানি আসতে থাকলো। কালবৈশাখী ঝড়। আমরা অভ্যস্ত এ রুটিনে। তবু কেন জানি খুব ভয় করে।

কাল বৌদ্ধ পূর্ণিমা গেছে। আজ সুপার মুন। এ বছরের তৃতীয় ও শেষবার। মে মাসে বলে এক গালভরা নামও দিয়েছেন বিজ্ঞানীরা। ফ্লাওয়ার সুপার মুন। ভেবেছিলাম সামনের বছর থাকি কিনা, ‘শেষ’ সুপারমুনটা দেখে নিই। সেও আর হলো না। আকাশ ভর্তি কাল মেঘ!

আমরা না থাকলেও প্রাকৃতিক ঘটনাগুলো থাকবে। কেউ আমাদের মতো করে দেখবে। ভাববে। লিখবে। তাই না? ত বে আর কী…!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।