মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ঈদ উপলক্ষ্যে কোরবানি পশুর হাট ও পশু কোরবানিকালীন সময়ে স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ জুলাই ২০২০, ১২:০৯ · ২ মিনিটে পড়ুন
ঈদ উপলক্ষ্যে কোরবানি পশুর হাট ও পশু কোরবানিকালীন সময়ে স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বসবে কোরবানির পশুর হাট। বর্তমান করোনা পরিস্থিতিতে কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ১৩ জুলাই (সোমবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রকাশিত নির্দেশিকায় কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাসহ কোরবানিকালীন সংশ্লিষ্ট সকলকে নিরাপদ রাখতে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

কোরবানির পশু হাট কমিটির জন্য উল্লেখযোগ্য নির্দেশনাসমূহ হলো-

১. খোলা জায়গায় হাট বসাতে হবে। কোনোভাবেই বদ্ধ জায়গায় হাট বসানো যাবে না।
২. পশুর হাটে অবশ্যই মহামারি প্রতিরোধী সামগ্রী যেমন- মাস্ক, সাবান, জীবাণুমুক্তকরণ সামগ্রীর ব্যবস্থা রাখতে হবে। হাত ধোয়ার জন্য পরিষ্কার পানি ও সাবানের ব্যবস্থা রাখতে হবে।
৩. প্রতিটি হাটেই স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে মেডিকেল টিম গঠনের নির্দেশনা প্রদান করা হয়। প্রয়োজনে আইসোলেশন কক্ষ স্থাপনের জন্যও নির্দেশনা প্রদান করা হয়।
৪. পশু ক্রয়-বিক্রয়ের জন্য যথাসম্ভব সামাজিক দূরত্ব ( কমপক্ষে ৩ ফুট দূরত্ব) মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও ইজারা প্রদানের জন্য অতিরিক্ত কাউন্টার, হাটের সাথে জড়িত সকল কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

কোরবানির পশু হাট কমিটির জন্য নির্দেশনা

ক্রেতা-বিক্রেতাদের জন্য উল্লেখযোগ্য নির্দেশনাসমূহ হলো-

১. ক্রেতা-বিক্রেতা সকলকেই মাস্ক পরিধান করে হাটে আসতে হবে।
২. করোনা উপসর্গ যেমন- সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে কেউ হাটে প্রবেশ করবে না।
৩. শিশু, বৃদ্ধ বা অসুস্থ কেউ হাটে আসবে না।
এছাড়াও পশু ক্রয়- বিক্রয়ের সময় সামাজিক দূরত্ব মেনে চলা, সাবাম দিয়ে হাত ধুয়া সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

ক্রেতা বিক্রেতা ও পশু কোরবানিকালীন নির্দেশনা

পশু কোরবানিকালীন নির্দেশনাসমূহ হলো-

১. পশু কোরবানির সময় প্রয়োজনের অধিক লোক একত্রিত হবে না ও মাংস সংগ্রহের সময় অধিক লোক চলাফেরা করবে না।
২. পশুর চামড়া দ্রুত অপসারণ করতে হবে এবং কোরবানির নির্দিষ্ট স্থানটি ব্লিচিং পাওডার দিয়ে দ্রুত জীবাণুমুক্ত করতে হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।